চিল, তিল কিংবা ভালোবাসার গল্প
সুমন্ত ভৌমিক
তিল তিল সৌন্দর্য ছেনে মেখে ভালোবেসে জীবনকে গড়ে তোলে তিলোত্তমারা। সে জীবন মুখ্যত ভালোবাসার টলটলে দিঘি। তার শান বাঁধানো ঘাটে বসে বালার্ক থেকে গোধূলি, সে দিঘির জলে পা ডুবিয়ে বসে থাকতে থাকতেই গল্প তৈরি হয়। শান্ত সম্পন্ন অনন্য জীবনকে চমকে ছোঁ মেরে নিয়ে যাওয়ার জন্য সে গল্পে তীক্ষ্ণ চিল থাকবে না তাও কি হয়? নিশ্চিন্তে চলা পায়ের তলায় যেমন থাকে গভীর খাদ! মোহময় যাপনকে, ভালোবাসার আকাঙ্ক্ষাকে হারিয়ে দেয় না কি উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতার অলাতচক্র? তবু তুলনাহীনারা জেগে থাকে বুকের ভেতর, ফিরে আসে কোজাগর চাঁদ, নাছোড় আশা তিরতির করে কাঁপতে থাকে চঞ্চল ধমনিতে, জীবন-মরণের সীমানা ছাড়িয়ে। এ সংকলনে তারই থই থই কথা ও কলি সমূহ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি