মৃগয়া
সায়ম বন্দ্যোপাধ্যায়
মিশরের শেয়ালদেবতা দেখা দেয় এক অদ্ভুত প্রস্তাব নিয়ে, তার সঙ্গে জুড়ে যায় সরকার-প্রশাসনের সদ্য প্রতিষ্ঠিত অমৃতকলস প্রকল্প। ক্যারিবিয়ন বংশোদ্ভূত রিচার্ড কক্স বাংলায় কথা বলে অনায়াসে, যদিও তার মুখোশ আড়াল করছে ভয়ংকর কিছু। থরথর করে কাঁপছে বাড়ির সমস্ত আলো, ফেটে যাবে যেন, কেউ যেন বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে কুশকে। হত্যাকারী তাতেনেন সবিস্ময়ে দেখে, মৃতের চোখদুটো দেহ ছেড়ে উড়ে চলে যাচ্ছে পাখির মতো ডানা মেলে। এক নকশাল নেতার অন্তিম মুহূর্তে ঢুকে আসছেন বিদ্যাসাগর। বেগম জনসন আর জোব চার্নক এক অলৌকিক সংলাপে রত। ১৪২০ মেগাহার্টজে কোনো এক অপার্থিব, ভিনগ্রহী বার্তা আসবে, অপেক্ষা চলছে বছরের পর বছর। রাস্তায় বেরিয়ে অকস্মাৎ নিজের পরিচয় ভুলে গিয়ে শহরের পথ ঘুরতে-ঘুরতে ক্রমশ যেন শহরের নীচে নামতে থাকে অমলিন। সারসের ডাক শোনা যায়, অথচ তাদের দেখা যায় না; অন্যদিকে প্রাগৈতিহাসিক এক পাখির মতো লেডি-G আসেন প্রত্যহ। সিঁড়ি দিয়ে নীচে নামলেই শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, অচেনা লোকেরা হাসছে, হেসেই যাচ্ছে তিনজনের দিকে তাকিয়ে।
অপ্রত্যাশিত আর মায়াবাস্তবতার আশ্চর্য বুনন 'মৃগয়া'-র দশটি কাহিনির শরীরজুড়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি