দৃশ্যান্তর পর্ব
চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ
মৈনাক বিশ্বাস
প্রচ্ছদ : পিনাকী দে
লেখকের ছবি : দত্তাত্রেয় ঘোষ
এই প্রবন্ধগুলির বিষয় চলচ্চিত্র। তবে চলচ্চিত্রকে এখানে দেখা হয়েছে সাংস্কৃতিক উৎপাদনের অংশ হিসেবে। তাই ইমেজের বৃহৎ সংসার, আমাদের সমাজ-জীবনে ইমেজের সংবহন, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। গত শতকের শেষ থেকে শুরু করে দুই দশকের মধ্যে এই লেখাগুলি যখন লেখা হয়েছে, সেই সময়ে এই ইমেজের সংসার এতটাই ব্যাপ্ত হয়ে ওঠে যে বাস্তবতার সঙ্গে তার সম্পর্কে আমূল পরিবর্তন সূচিত হয়। এই সময়েই ভারতীয় বিদ্যায়তনে ফিল্ম স্টাডিজ নামক বিষয় নিয়ে পড়াশোনা শুরু হয়। সেই বিষয়ের প্রথম প্রজন্মের চর্চার উদাহরণ হিসেবে এই প্রবন্ধগুলিকে পড়া যেতে পারে। লেখক সেই প্রজন্মেরই একজন গবেষক ও শিক্ষক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি