একান্তই রবিজীবনী
শ্রুতিনাটক সংকলন
তপতী সাহা
শ্রুতিনাটক হল গান, কবিতা, যন্ত্রানুষঙ্গ নেপথ্য শব্দ ও ভাষ্যপাঠ মিলিয়ে এটি এক মিশ্র শিল্প মাধ্যম যেটি রচনা ও পরিবেশনার যৌথ নির্মাণও বটে।
ঠাকুরবাড়ির শিক্ষা ও ঐতিহ্যের কথা সবাই জানেন। রবীন্দ্রনাথের জীবনী অথবা জীবনস্মৃতি এবং চিঠিপত্র পড়তে পড়তে কখন যেন তাঁর আনন্দ, শোক, দুঃখ, অভিমান ভরা পত্রাবলি বা তাঁর জীবনের ঘটনাবলির প্রত্যক্ষদর্শী হয়ে যাই। স্পষ্ট দেখতে পাই- স্ত্রীর রোগশয্যার পাশে বসে কবি সারারাত পরম মমতায় পাখার হাওয়া করছেন। শুনতে পাই, মৃত্যুর মুহূর্তে কন্যা রেণুকার অকুলতা- 'বাবা ওঁ পিতা নোহসি বলো। ওঁ পিতা নোহসি বলো বাবা'।
শ্রুতিনাটক এমন একটি মাধ্যম যা সহজেই মানুষের অন্তরের গহীন গহনে চিরস্থায়ী আসন লাভ করে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি