গান্ধী-হত্যা বিচার ও নাথুরাম গডসের জবানবন্দি
অর্জুন গোস্বামী
প্রচ্ছদ - বিপুল গুহ
গান্ধীহত্যা বিচার স্বাধীন ভারতের প্রথম রাজনৈতিক বিচার। এই বিচার ছিল এ দেশের সব থেকে ব্যয়বহুল এবং দীর্ঘায়িত বিচার। এই সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগ, দাঙ্গা, নেতাজি-প্রসঙ্গ, কংগ্রেস দলের ভূমিকা এবং সর্বোপরি সাম্প্রদায়িক বিভাজন। নাথুরাম গডসেকে শুধু খুনের নিক্তিতে মাপা ঠিক ইতিহাসের অঙ্গ হতে পারে না। কেন এক দৈনিক সংবাদপত্রের সম্পাদক এমন কঠিন, অপ্রিয় এবং একই সঙ্গে কঠোর কাজে ব্রতী হলেন? কেন বিচারসভায় তাঁর বক্তব্যকে এক রাজনৈতিক থিসিস হিসেবে আঘাত করা হয়েছিল? সেই সব ইতিহাস যেন প্রাণ পেয়েছে এই বইয়ে। সেই সঙ্গে নাথুরামের সহযোগী নারায়ণ আপ্তে, বিষ্ণু কারকারে, মদনলাল পা ওয়া প্রমুখদের এ যাবৎ অপরিচিত পরিচয়ও মূল্যবান সংযোজন। সর্বোপরি নাথুরামের বিচারসভার বক্তব্য অনেক অজানা সত্যের উন্মোচন ঘটাতে ও সাহায্য করবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি