ঈশ্বর ও নারী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Saiyad Saokat Hossain

মূল্য
₹190.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ঈশ্বর ও নারী 

সৈয়দ সওকাত হোসেন 

লিলিথ তো আদমকে ভালোবাসতে চেয়েছিল, তবে সেইসঙ্গে সে চেয়েছিল সম-অধিকার। এটাই কি তার বড়ো অপরাধ, তাই কি সে অভিশপ্ত! লিলিথের বক্তব্য পরিষ্কার, একই মাটির উপাদান থেকে যখন দুজনের সৃষ্টি, তাহলে দু'জনের অধিকার আলাদা হবে কেন! তবে কি ঈশ্বরও আদমের সমর্থক, তাই সে অভিমানে আদমকে ছেড়ে স্বর্গ থেকে মাটির পৃথিবীতে নেমে আসে। লিলিথ চলে আসার পর আদমের বাম পাঁজরের হাড় থেকে অনুগতা ইভকে সৃষ্ট করা হয়। ব্যস গল্প এতটুকুই। দেখা যাচ্ছে পুরুষ বরাবর ইভের মতো অনুগতা নারী চেয়েছে, সে কখনোই লিলিথের মতো নারী চায় না, যে পুরুষের কাছে সম-অধিকার দাবি করে। তবুও যুগযুগ ধরে লিলিথ-রূপী নারীর জন্ম হয়েছে, আজও তারা স্বমহিমায় বিরাজমান এবং নিজনিজ ক্ষেত্রে নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করে জ্বলে চলেছে। আজও কি আমরা নারীকে সমান অধিকার দিতে পেরেছি? কিংবা আদৌ দিতে চাই কি? আর যদি দিতে চাই, তবে কেন লেখক বারবার এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছেন! 

মূলত এই নিবন্ধ গ্রন্থটিতে অতীতকে খোঁজার চেষ্টা এবং সেগুলোকে আজকের দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করা।

লেখক পরিচিতি : 

সৈয়দ সওকাত হোসেন, পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। সারাটা দিন মাঠে-ঘাটে রোদ-বৃষ্টিতে কেটে যায়, কিন্তু লেখক তো ক্ষুধার্ত, তাই রাতের নরম আঁধারে নিজেকে খোঁজা ও কিছু ভাবনার প্রতিফলন ঘটে। 

পারিবারিক সূত্রে অষ্টম শ্রেণী থেকেই সাহিত্যে হাতেখড়ি ও সেই থেকেই চলছে সাহিত্য-চর্চা। এ যে এক নেশা, এ যে এক অন্য-দেখা। 

১৯৬৭ সালের ৩-রা জানুয়ারি শীতের এক সোনালি সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর গ্রামে জন্ম, চাকরি সূত্রে বর্তমানে হুগলি জেলার শ্রীরামপুর শহরে বসবাস। 

ছেলেবেলা থেকেই পরিবারে সবধর্মের রীতি ও বই পড়ার চর্চা ছিল। সেই সূত্র ধরে এই নিবন্ধ গ্রন্থটিতে প্রকাশ পেয়েছে সমস্ত ধর্মের মাইথোলজি ও অতীতকে অনুসন্ধান করার প্রচেষ্টা। 

খুঁজতে খুঁজতে পিপাসিত লেখক গভীর থেকে আরও গভীরে পৌঁছে যায়, আর তখনই খুলে যায় এক এক করে সমস্ত আবরণ। 


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি