জনজাতির জীবনকথা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Subrata Das
প্রকাশক অমর ভারতী

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

জনজাতির জীবনকথা 

সুব্রত দাস 

পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ৪০টি আদিবাসী এবং ৬০ টি তপশিলী জাতি আমাদের রাজ্যে বাস করে। তারমধ্যে ৮টি আদিবাসী এবং ৭টি তপশিলী জাতি জনজাতি এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়। এই সকল জনজাতির জন্য বিভিন্ন সুযোগ সুবিধাগলির সমভাবে সুষম বন্টন হয়নি। এই সকল জনজাতির মুষ্টিমেয় লোক শিক্ষা - দীক্ষা গ্রহণ করে প্রজন্মের পর প্রজন্ম সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে আসছে। ভাষাতাত্ত্বিক অন্নদাশঙ্কর রায়ের ভাষায় বলা যায়, 'এঁরাই এদেশের বড়ো ইন্ডিয়ান, এঁরাই আদি ভারতীয়।' অথচ দেশের বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পে এঁদের স্থান নেই। এই গ্রন্থে আলোচিত আদিবাসী ও তপশিলী জাতির মধ্যে একমাত্র বাগদি ও হাড়ি ছাড়া অন্যান্য জনজাতি অতিতে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে বাঙলায় এসেছে। এঁরা বাঙলায় এসে নিজ নিজ জনজাতির ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি, লোকাচার, লোক-পার্বণ এখনও ধরে রেখেছে। এই গ্রন্থে এইসব জনজাতির ঐতিহ্য, সংস্কৃতি, লোকাচার, লোক -পার্বণ যেমন তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তেমনি তাঁদের আর্থ-সামাজিক অবস্থার চিত্রও ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি