গ্ৰাম নামে দক্ষিণ চব্বিশ পরগনা
সম্পাদনা : দীপঙ্কর নস্কর
প্রকাশনা : নন্দিতা প্রকাশনী
প্রচ্ছদ নামাঙ্কন : সৌরভ বেরা
প্রচ্ছদ : তিয়াসা পাল
পৃষ্ঠা সংখ্যা : ২০০
শ্রী দীপঙ্কর নস্কর সম্পাদিত " গ্রামে নামে দক্ষিণ চব্বিশ পরগণা" বইটি বেশ কয়েকটি মূল্যবান প্রবন্ধের সংকলন। অবিভক্ত 24পরগণা অতীত থেকে আলোচনার বিষয় বস্তু --জেলা ভাগ হবার পর ইতিহাস ঘাটলে দেখতে পাচ্ছি বেহালা ডায়মন্ডহারবার বাস্তায় বর্তমানে রাস্তার বাইরে বিষ্ণুপুর থানা অবস্থিত--যা একসময় সুন্দরবনের অংশ ছিল--কালের প্রভাতে মানুষের বসতি ও ছোট কলকারখানা স্থাপনের জন্য সুন্দরবনের বনাঞ্চল সংকুচিত হতে থাকে।খালা বিল নালা নদীতে গাছ চাষ ছাড়া একরের পর একর জমিতে চাষও বড় ঢ়নজীবিকা। লেখক আদি গঙ্গা পার ধরে শুরু করে বিষ্ণুপুর পাথরপ্রতিমা ক্যানিং গোসাবা সহ সুন্দরবনের উপদ্বীপের নামকরণ বিভিন্ন লেখকের আলোচনা যথেষ্ঠ তথ্যনির্ভর। নামকরণ করা মানুষের এক অদ্ভূত প্রবৃত্তি--আশেপাশে দুতিনটি গ্রামের দাবী রাখতে নামকরণ করা কঠিন হয়ে উঠে। লেখক দীপঙ্কর নস্কর আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চায় পরিচিত নাম।। বইটি খুব সূচারু রূপে আলোচনার চেষ্টা করেছেন যা প্রশংসনীয়। সম্পাদকের নিজের লেখা ছাড়া,কানাইলাল সরকার, ধূর্জটি নস্কর, পাঁচুগোপাল মাজী ও ধ্রুব রায়ের লেখা স্থান পেয়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি