জাহ্নবী যমুনার তীরে
চঞ্চলকুমার ঘোষ
প্রচ্ছদ : গীতশ্রী চ্যাটার্জী
গঙ্গার একেবারে তীরেই গ্রাম। কোনো নাম নেই গ্রামের। সর্বমোট ষোলোখানা ঘর, আর একটা আশ্রম। লোকে বলে আনন্দস্বামীর আশ্রম। আশ্রমের নামেই গ্রামের পরিচিতি। আনন্দস্বামী কে, তাঁর পূর্ব পরিচয় কী, কোথা থেকে এসেছেন, কেউ জানে না৷ হৃষীকেশ থেকে ঘণ্টা তিনেক উত্তরে গিয়ে গ্রাম। পথের একদিকে খাড়াই পাহাড়, আর-একদিকে খাদ নেমে গিয়েছে গঙ্গার কূলে। তার ওপারেও পাহাড় জঙ্গল৷ এখানে গঙ্গার ধারে বেশ অনেকখানি সমতল প্রান্তর। সেখানেই মানুষের ঘরবাড়ি। গ্রামেরই রমেশ চোগিয়াল প্রথম সাধুবাবাকে দেখে। বছর ত্রিশেক বয়েস। বড়ো বড়ো চুল৷ মুখে অল্প দাড়ি৷ ফর্সা রং। একটু রোগা কিন্তু বড়ো সুন্দর চেহারা। গেরুয়া পরা। কাঁধে একটা ঝোলা। তারপর…
নদীর মতো প্রবাহিত জীবন, যেখানে প্রেম আর প্রকৃতি মিলে মিশে একাকার। পাঠক এক আনন্দের সাগরে অবগাহন করবেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি