উপন্যাস সমগ্র
জীবনানন্দ দাশ
অভ্যুদয় থেকে জীবনান্ত পর্যন্ত জীবনানন্দ, সাতখানি গ্রন্থ প্রকাশ করে যেতে পেরেছিলেন, তার একখানি পূর্ব-গ্রন্থের পরিবর্ধিত সংস্করণ একখানি 'শ্রেষ্ঠ কবিতা'। মৃত্যুর আগের বছরে রবীন্দ্রসাহিত্য সম্মেলনের পুরস্কার এবং মৃত্যুর পরের বছর রাষ্ট্রীয় অকাদেমী পুরস্কার এই দুই যশস্কর সামাজিক স্বীকৃতি তাঁর লাভ হয়েছিল।
জীবনানন্দ প্রথমবধি ঘনিষ্ঠ পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তা দেখতে পাই একাধারে প্রবীণ ও নবীন কাগজে তাঁর আদ্য লেখার নিয়মিত প্রকাশ ও অবধারণ থেকে, 'প্রগতি'র পৃষ্ঠায় মাসের পর মাস তাঁর যাবতীয় স্বেচ্ছারচনার সাদর মুদ্রণে এবং পাশাপাশি বুদ্ধদেব বসু- সজনীকান্ত দাসের প্রবলতর ধারাবাহিক প্রশংসা-পরিহাসে।
'প্রগতিসাহিত্যে'র অধ্যায়ে জীবনানন্দ যে উপেক্ষা ও তিরস্কার লাভ করেন সে অবশ্য পরিহাস মাত্র নয়। তার ফলে দেখি প্রথমোক্ত নিন্দা-প্রশংসার স্থলে তিনি যাই নিঃসক্ত হয়ে থাকুন পরের আঘাতে বিচলিত হয়েছিলেন এবং 'কবিতার কথা' থেকে অনেক বার নানা গদ্য লেখায় তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ভুল প্রশংসার থেকে বিভ্রান্তিমুক্ত হতেও কয়েকবার তিনি আত্মপ্রসঙ্গ করেছেন। হয়তো দুই স্থলেই সে লেখা ভুল বোঝার অস্বাচ্ছন্দ্যজনিত-ব্যক্তিগত তাঁকে, ঠিক অর্থে কবিতাকে। এবং দুই স্থলেই সে লেখা আরোপিত, অপ্রযুক্তি, পুঁথিগত ভাষ্যবিধানের সামনে কবির অনন্যশিল্পাশয়ী স্বপক্ষবাদ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি