জেলের ভেতর জেল : মীনাক্ষী সেন

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মিনাক্ষী সেন
প্রকাশক কারিগর

মূল্য
₹1,000.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

জেলের ভেতর জেল 

মীনাক্ষী সেন 

বাংলা সাহিত্যে যেসব লেখকের প্রথম প্রকাশিত বইটিই পাঠকমনে স্থায়ী জায়গা করে নেয়, তার একটি হল-মীনাক্ষী সেনের জেলের ভেতর জেল! পরপর দুটি পর্বে প্রকাশিত হয়ে ভারতীয় জেল জীবনের পুঙ্খানুপুঙ্খ তথ্যসমৃদ্ধ স্মৃতিকথাই শুধুমাত্র নয়, একই সঙ্গে তা হয়ে উঠেছে এক মহৎ সৃষ্টিশীল স্বতন্ত্র শৈলীর সাহিত্য।

বাংলা সাহিত্যের নবীন প্রবীণ-পাঠক সাহিত্যিক ও সমালোচকদের মনে তুমুল আলোড়ন তৈরি করে।

নির্দিষ্ট জাতি, ভাষা, ধর্ম সমস্ত কিছুর উর্ধ্বে যে মানুষ, যার অধিকার আছে এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকার, সুস্থভাবে-সেই মানবাধিকারের লঙ্ঘন কোথায়, কীভাবে ঘটে-জেলের ভেতর জেল-এ সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষজনের বেদনার্ত কাহিনি জানিয়ে তিনি মানবাধিকারের দাবিতে লড়াই করা মানুষজনের হাতে বলতে গেলে একটি অস্ত্রই তুলে দিয়েছেন।

জেলবন্দিনীদের অসহনীয় অবস্থায় অমানবিক জীবন-যাপনে, মানুষই যাদের পরিচয়, অসহায়দের ওপর পৈশাচিক পীড়নের পাশাপাশি লেখিকা লক্ষ করেছেন-সর্বগ্রাসী এই ভয়ংকর অবস্থার মধ্যেও কীভাবে ফুটে ওঠে ফুল, মানুষের ভালোবাসা...। লেখিকার এই স্নিগ্ধ মধুর উপলব্ধির মধ্যেই শেষ হয় বইটি।

প্রকাশক
কারিগর
কারিগর
অনুসরণকারী: 193

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি