লেখা লিখির পাঠশালা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মৃন্ময় প্রামাণিক
প্রকাশক গাঙচিল

মূল্য
₹925.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

লেখা লিখির পাঠশালা 

সম্পাদনা - মৃন্ময় প্রামাণিক 

লেখালেখি কি আলাদা চর্চার বিষয় হতে পারে? বিদ্যায়তনিক পরিসরে আলাদা করে লেখালেখি চর্চার প্রয়োজন কী? মানবিকী বিদ্যাচর্চা বা সাহিত্যচর্চা যাঁরা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, নতুন অর্থনৈতিক পরিস্থিতিতে কী ভাবে তাঁদের আরও বৃত্তিমুখী করে তোলা যায়? গবেষণার জন্য লেখার নানান কৌশল নতুন গবেষকদের শিখতেই হয়, দক্ষ গবেষণার জন্য, কিন্তু স্নাতকোত্তর ডিগ্রির পর চাকরি খুঁজতে গিয়ে সাহিত্যের জ্ঞান ও জীবিকা-- দুটোকে একই সঙ্গে কী ভাবে কাজে লাগাবেন বিদ্যার্থীরা ? এই সময় ও এই সময় গোল্ড-সহ বিভিন্ন বাংলা ও ইংরেজি সংবাদপত্র, পডকাস্ট কোম্পানি, নামী জার্নাল, কর্পোরেট হাউস, ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ভাগ করে নিলেন তাঁদের অভিজ্ঞতা। হাতে-কলমে শিক্ষার মাধ্যমে পাঠদান হল বিদ্যার্থীদের। বাংলা ভাষায় ও আমাদের রাজ্যে এই ধরনের প্রয়াস বিরল। বিদ্যায়তনিক লেখালেখি, মিডিয়া ও কর্পোরেট হাউসের জন্য লেখালেখি এবং সৃজনশীল সাহিত্য রচনার নানা শৈলী ও প্রকরণ নিয়ে আলোচনা রয়েছে বই-তে। আমরা মনে করি, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে উচিত লেখালেখিকে একটি বিদ্যায়তনিক চর্চার বিষয় হিসাবে দেখা। এমন চেষ্টা এক দিকে যেমন বিদ্যার্থীদের গবেষণাধর্মী লেখায় আরও দক্ষ করে তুলবে, অন্য দিকে তাঁদের সৃজনশীল রচনার বিভিন্ন কৌশল সম্বন্ধেও সচেতন করে তুলবে। এর গুরুত্বের দিক বাণিজ্যিক রচনা, তার জন্য বিদ্যার্থীরা দক্ষ ভাবে বৃত্তিমুখী পাঠ পাবেন এই বইয়ে, এমনটাই আশা। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি