লিটল ম্যাগাজিনে দেশভাগ
সম্পাদনা : সন্দীপ দত্ত
দুর্বলের প্রতি সবলের নিরন্তর অত্যাচার চলছে। স্বরূপ শুধু ভিন্নতর। এক দেশ থেকে ধাক্কা খেয়ে আর এক দেশে নিজের বাসভূমি খুঁজতে-থাকা এই লোকগুলো আসলে আমাদেরই আপনজন। দারিদ্র্য, ভাষা বা ধর্মীয় অসহিষ্ণুতার জন্য জন্ম নেওয়া হিংসার রোষানলে পুড়ে মরার ভয়ে এরা দেশ ছেড়েছে। এরা পায়ের তলার মাটি হারিয়ে উদ্বর্তনে হয়তো বা বেঁচেও যায়, অন্য মাটিও খুঁজে পায়। কিন্তু স্বদেশ-স্বজন হারানোর-কান্না নিয়ে এরা আমরণ গুমরে মরে। কারণ এদের মগজ থেকে জন্মভিটের স্বত্ব মুছে যায় না। এ সমস্যা শুধু বাংলার নয়, ভারতের নয়, বিশ্বের। আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার মতো দুঃসহ ক্ষত নিয়ে থাকতে হয়। লিটল ম্যাগাজিন-সম্পাদকগণ এই সব সংকটকে কালের সম্পুটে ধরে রাখার জন্য তাঁদের পত্রিকায় রূপ ও বাণী রচনায় উদ্যোগী হয়েছেন। এই সংকলনগ্রন্থ তারই অভিজ্ঞানমাত্র।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি