লোকপ্রিয় লোককবি রাধারমণের হাজার গান
(রাধারমণ সমগ্র)
সংগ্রাহক : দেবদাস চৌধুরী তুলিকা চৌধুরী
সম্পাদনা - ড. তপন রায়, ড. রীতা সাহা
"আমি রবনা রবনা গৃহে বন্ধু বিনে প্রান বাঁচেনা।
হে গো বন্ধু বিনে প্রান বাঁচেনা না না গো।।
বন্ধু আমার চিকন কালা নয়নে লাগাইসে ভালা
হে গো বিষম কালা ধইলে সারেনা।।
বন্ধু বিনে নাই যে গতি কিবা দিবা কিবা রাতি
হে গো জ্বলছে আগুন আরতো নিভেনা।।
এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি
হে গো ছুটলে পাখি ধরা দিবেনা।।
হাতে আছে সর ও মধু গৃহে আছে কূলোবঁধু'
হে গো কি মধু খাওয়াইলো জানিনা।।
ভাইব্যে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
হে গো জ্বলছে আগুন আরতো নিভেনা।।"
সাধক কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ ছিলেন রাজবৈদ্য ভিষগাচার্য চক্রপাণি দত্তের উত্তরপুরুষ। তাঁদের আদি নিবাস ছিল বীরভূম জেলায়। সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অন্তর্গত কেশবপুর গ্রামে ১২৪০ বঙ্গাব্দে রাধারমণ দত্তের জন্ম হয়।
তিনি ছিলেন সিলেট অঞ্চলের একজন জনপ্রিয় গীতিকবি। ধামাইল গানের জনক হিসেবে সিলেট অঞ্চলে তিনি বিশেষভাবে প্রসিদ্ধ। রাধা, কৃষ্ণের প্রেম, বিরহ ও বিচ্ছেদ তাঁর গানের মূল অনুষঙ্গ হয়ে উঠেছে বরাবরই। কতিপয় গানে কৃষ্ণবিরহের কথা থাকলেও তাঁর অধিকাংশ গানেই রাধাবিরহের সুর প্রকাশিত হয়েছে। তাই তাঁর গানকে অনেকেই বলে থাকেন 'রাধার মনের গান', আর তাহাই 'রাধারমণের গান'।
এর আগে পশ্চিমবঙ্গ থেকে রাধারমণের গানের এত বড়ো সংকলন প্রকাশিত হয়নি। ফলস্বরূপ লোকসংগীত গায়কেরা যেমন সাহায্য প্রাপ্ত হবেন, তেমনই রাধারমণ বিষয়ে গবেষকরাও উপকৃত হবেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি