শ্লেষের পাণ্ডুলিপি
দীপক দাস
এই বইয়ের পাতা খোলা মাত্রই আমরা দাঁড়াই এক অদ্ভুত আয়নার সামনে- যেখানে রাজনীতি মুখোশ পরে, ধর্ম হিসেব কষে, ইতিহাস প্রতিশোধ নেয়, আর মানুষ নিজেরই বানানো কৌতুকে বন্দি হয়ে থাকে। গ্রাম থেকে রাষ্ট্র, ক্ষুধা থেকে ক্ষমতা, বিশ্বাস থেকে ভণ্ডামি- সবকিছুর গায়ে লেখকের শ্লেষের সূক্ষ্ম ছুরি। হাসি এখানে বিনোদন নয়; এক ধারালো অস্ত্র। আর শ্লেষ-বাস্তবকে চেনার সবচেয়ে নির্মম আয়না।
এ-গল্পের সংকলন নানা কাঁটার। তাতে রাজনীতি এসে গিয়েছে নানা ভাবে, প্রকট-প্রচ্ছন্নে। রাজনীতিতে বিশেষ প্রাজ্ঞ, এমন অপবাদ শত্রুরাও দেয় না। তত্ত্ব জানি না, তথ্য নয়। জানি না তেমন ইতিহাসও। তবুও লিখি। সমকালের কিছু ঘটনা কাঁটা হয়ে ফোটে। খোঁচাতে থাকে! গল্প লিখলে কেমন যেন ব্যঙ্গ চলে আসে। শব্দ-কাঁটা জন্মে যায় আপনা থেকেই। এই গল্পগুলোও সেই দলেরই। সেই যে 'অচলায়তন'-এর গুরুঠাকুর পঞ্চকের কাছে জানতে চেয়েছিলেন, কেন তাকে বাচ্চাদের দলেই বেশি দেখা যায়? পঞ্চকের উত্তর ছিল, ওদের সঙ্গে তার বিদ্যেবুদ্ধির একটু যা মিল হয়। সব প্রশ্নের উত্তর সোজাসুজি গুরুঠাকুরদের গোসা হয় যে!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি