নির্বাচিত শান্তিনিকেতন
সম্পাদনা : রাহুল ঘোষ
প্রচ্ছদচিত্র : প্রবীর বিশ্বাস
৩২৬ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হয় শান্তিনিকেতন মাসিক পত্র। প্রথমে সম্পাদক ছিলেন জগদানন্দ রায় মহাশয়। পরে সম্পাদক হন যথাক্রমে— বিধুশেখর ভট্টাচার্য্য, সন্তোষ মজুমদার, বিভূতিভূষণ গুপ্ত এবং প্রমথনাথ বিশী মহাশয়। পত্রিকাটি ১৩৩৩ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা পর্যন্ত চালু ছিল।
প্রবোধচন্দ্র সেনের ইচ্ছায় ১৩৭৭ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ রবীন্দ্র ঘোষের সম্পাদনায় প্রকাশিত হয় ‘শান্তিনিকেতন’ কবি-স্মৃতি সংখ্যা। এই পত্রিকাটি আগেরটির নিছক অনুসরণ নয়— সমকালের সঙ্গে মিলিয়ে নতুন সম্পাদকের দৃষ্টিভঙ্গিতে একটি নতুন পত্রিকা বলা যেতে পারে। সম্পাদক ঠিক করেন বাইশে শ্রাবণ, সাতই পৌষ ও পঁচিশে বৈশাখ— বছরে এই তিনবার ‘শান্তিনিকেতন’ নিয়মিত প্রকাশিত হবে। দুর্ভাগ্যের বিষয় কয়েকবছর চলার পর পুনরায় ‘শান্তিনিকেতন’ বন্ধ হয়ে যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি