ওড়িশার জনজাতির লোকাচার ও বিভিন্ন প্রসঙ্গ
ডঃ দেবাশিস পাত্র
অনুবাদ : ভারতী নন্দী
ড. দেবাশিস পাত্র ওড়িয়া ভাষায় ওড়িশার জনজাতিদের নিয়ে দীর্ঘ সময় গবেষণার কাজে যুক্ত। ওড়িশার জনজাতিদের সম্পর্কে তাঁর অনুসন্ধানের তীক্ষ্ণ আবেদন তাঁর রচনাগুলিকে সমৃদ্ধ করেছে। জনজাতিদের উপর পঁয়ত্রিশের উর্দ্ধে তিনি পুস্তক রচনা করেছেন যার মধ্যে কয়েকটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্বের পাঠকদের কাছে পৌঁছে গেছে। এছাড়াও ওড়িয়া সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন- গল্প, কবিতা ও প্রবন্ধ রচনায় শ্রী পাত্র সিদ্ধহস্ত। ওড়িশার দক্ষিণাঞ্চলের জনজাতিদের ওপর তাঁর গবেষণাপত্র তাঁকে উৎকল বিশ্ববিদ্যালয় ডি.লিট সম্মানে সম্মানিত করেছে। অধুনা তিনি ফকির মোহন বিশ্ববিদ্যালয়ে ওড়িয়া ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি