পায়ের জাদু
দেবাশিস গঙ্গোপাধ্যায়
"সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল"
বাঙালির প্রাণের খেলা ফুটবল, এই খেলার সাথে জড়িয়ে বাঁধনহীন আবেগ ও ভালোবাসা। সেইরকমই উপন্যাসটির পরতে পরতে আছে টান টান উত্তেজনা, এই উত্তেজনাকে প্রশমিত করতে 'পায়ের জাদু' উপন্যাসটি অনবদ্য।
ফুটবল খেলার মতোই উপন্যাসটি টানটান এবং গতিশীল, এ কাহিনি দুই কিশোরের বন্ধুত্ব, ভালোবাসা ও স্বপ্নের।
নির্ঝর কি দেখাতে পারবে তার পায়ের জাদু? তীর্থঙ্কর ও বঙ্কু কি খেলার টানে মিলে যাবে? রাজ কি পারবে নির্ঝরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে?
রাজ ক্লাস এইট, পড়াশুনার পাশাপাশি খেলাতেও সমান আগ্রহী। ক্লাসমেট নির্ঝর অনাথ, বঙ্কুজেঠুর কাছে অনাদরে মানুষ। নির্ঝরকে স্নেহ করেন রাজের মা ইরা। রাজের জোরাজুরিতেই নির্ঝর ফুটবল খেলে। নির্ঝরের দুর্দান্ত খেলা দেখে সকলে চমকে যায়। প্রাক্তন ফুটবলার তীর্থঙ্কর তাকে গাইড করে। তীর্থঙ্কর ও বঙ্কু সহ খেলোয়াড় ছিলেন। বন্ধুত্ব বিচ্ছেদের কারণে বঙ্কু নির্ঝরের খেলা বন্ধ করে দিতে চান। বিস্তারিত জানতে 'পায়ের জাদু' বইটি অধ্যয়ন করা আবশ্যক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি