প্রবাহ : দেহশিক্ষা থেকে জীবনশিক্ষা
ডা. দিলীপ সামন্ত
মেডিক্যাল কলেজে প্রবেশের দিন থেকে একজন তরুণ ছাত্রের সামনে খুলে যায় এক নতুন জগৎ— হাসপাতালের করিডোর, লেবার রুমের উত্তেজনা, রুগির আর্তনাদ, আর মানুষের জীবনের গভীর বাস্তবতা। 'প্রবাহ' সেই যাত্রার গল্প।
আর জি কর মেডিক্যাল কলেজের ছাত্রজীবন থেকেU শুরু করে হাসপাতালের ওয়ার্ড, ইন্টার্নশিপ, হাউস-স্টাফশিপ— ধীরে ধীরে একজন তরুণ চিকিৎসকের জীবন গড়ে ওঠে অভিজ্ঞতার ভিতের উপর। এস এস কে এম হাসপাতালের ব্যস্ত চিকিৎসা পরিবেশ, ছোট নার্সিং হোমের বাস্তব চিকিৎসা জীবন, আর তার মধ্যেই জন্ম নেয় এক গভীর, নীরব প্রেম।
পেশা, দায়িত্ব, সমাজ এবং ব্যক্তিগত সম্পর্ক— এই সবকিছুর মধ্যে দিয়ে প্রদীপের জীবন এগিয়ে চলে নতুন নতুন মোড়ে।
এই উপন্যাসে আছে চিকিৎসা জীবনের বাস্তব অভিজ্ঞতা, মানবিক অনুভব, প্রেম, দ্বন্দ্ব এবং জীবনের গভীর উপলব্ধি। 'প্রবাহ' শুধু একজন চিকিৎসকের গল্প নয়— এটি একজন মানুষের ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার গল্প। দেহশিক্ষা থেকে জীবনশিক্ষায় উত্তরণের গল্প।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি