রবীন্দ্রসহচর সুধাকান্ত রায়চৌধুরী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Rahul Mondal
প্রকাশক লালমাটি

মূল্য
₹500.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রবীন্দ্রসহচর সুধাকান্ত রায়চৌধুরী 

রাহুল মন্ডল 

সুধাকান্ত রায়চৌধুরী (জন্ম ১৮৯৬ – মৃত্যু ১৯৬৯) ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিনের নিত্যসঙ্গী ও একান্ত-সচিব। অন্যদিকে তিনি ছিলেন একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং একজন অনুবাদক।

প্রথম জীবনে ব্রহ্মচর্যাশ্রমের ছাত্র, পরে শিক্ষা-কর্মী, শিক্ষক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ সেবক। কখনও তিনি খ্রিস্টধর্ম প্রচারের কাজে যুক্ত হয়েছেন, কখনও হোমিয়োপ্যাথিক চিকিৎসা করে জীবন অতিবাহিত করেছেন। ব্যক্তিগত নানান কাজের পাশাপাশি আজীবন তিনি শান্তিনিকেতনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

দীর্ঘকাল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গলাভের ফলে রবীন্দ্র-জীবনের নানান ব্যক্তিগতকর্মের প্রত্যক্ষদর্শী ছিলেন সুধাকান্ত। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরুর মতো মহান ব্যক্তিত্বের সঙ্গে সংযোগ গড়ে ওঠার ফলে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থেকেছেন তিনি। রবীন্দ্রনাথের সূত্র ধরেই জগদীশচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রামানন্দ চট্টোপাধ্যায়, সজনীকান্ত দাস, অন্নদাশঙ্কর রায়ের মতো প্রখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সংযোগ গড়ে ওঠে।

মৌলিক রচনার পাশাপাশি কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদকর্ম সাহিত্যের প্রায় সব ধরনের রচনাকর্মে তাঁর দক্ষতা ছিল। এছাড়াও তাঁর গভীর আগ্রহ ছিল প্রবন্ধ রচনায়।

জাতিগত বিদ্বেষ তাঁর প্রত্যেকটি গল্পকে নিয়ন্ত্রণ করেছে। সুধাকান্তের সাহিত্যকর্মের অন্যতম নিদর্শন 'দ্বিজেন্দ্রনাথ ঠাকুর: স্মৃতিকথা' গ্রন্থটি। স্মৃতিকথামূলক এই গ্রন্থটিতে তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সহ প্রাচীন শান্তিনিকেতন, শাস্তিনিকেতনের পারিপার্শ্বিক পরিবেশ ও ওখানকার বহু মানুষের পরিচয় তুলে ধরেছেন।  রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ সেবক ও দীর্ঘদিনের সহচর সুধাকান্ত রায়চৌধুরীর অজস্র প্রবন্ধে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের জানা-অজানা নানা তথ্য উঠে এসেছে। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, উর্দু, ওড়িয়া, ইংরেজি প্রভৃতি ভাষায় তাঁর দখল ছিল। এইসব ভাষার সাহিত্য তিনি বাংলায় অনুবাদ করেছেন। একাধিক ভাষায় দখল থাকার জন্য তাঁর অনুবাদ ক্ষেত্রটি অনেক বিস্তার লাভ করেছিল।

সাহিত্য সৃষ্টির পাশাপাশি সম্পাদনা করেছেন বেশ কয়েকটি পত্রিকা। শান্তিনিকেতনের হাতেলেখা পত্রিকা 'বীথিকা'র সম্পাদক ছিলেন তিনি। শান্তিনিকেতন প্রেস থেকে তাঁর সম্পাদনায় 'সরণী' নামে একটি পত্রিকা প্রকাশিত হত। বিখ্যাত 'বীরভূম বাণী' পত্রিকা সম্পাদনার কাজেও তিনি যুক্ত ছিলেন।

তাঁর অধিকাংশ রচনা এখনও পত্রিকার পাতাতেই থেকে গেছে। এই গ্রন্থে বিভিন্ন পত্র-পত্রিকায় ও গ্রন্থাকারে প্রকাশিত সুধাকান্তের রচনাগুলি সংগ্রহ করে একটি প্রামাণ্য রচনাপঞ্জি প্রস্তুত করা হয়েছে এবং সাহিত্যকর্মের মূল্যায়ন করা হয়েছে সমকালের পরিপ্রেক্ষিতে।

এহেন মানুষটির সাহিত্যকর্ম নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।

আলোচ্য গ্রন্থে সুধাকান্ত রায়চৌধুরীর জীবনের পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরার চেষ্টা করছেন গবেষক রাহুল মণ্ডল।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি