রম্যাণি বীক্ষ্য প্রথম খণ্ড
সুবোধ কুমার চক্রবর্তী
মানুষের দেশ দেখার বাসনা নেশার মতো। যারা ভ্রমণ করেন তাদের সঙ্গীর প্রয়োজন হয়। ভ্রমণ কাহিনী সবচেয়ে ভালো সঙ্গী। তাদের জন্যই লেখা হয়েছিল 'রম্যাণি বীক্ষ্য'। পর্বে পর্বে এই গ্রন্থ রচনা করে লেখক বাংলার ভ্রমণ সাহিত্যকে এক অভাবনীয় রূপে জনপ্রিয় করে তুলেছিলেন। এখানে লেখক সাবলীল ভাষায়, মনোজ্ঞ ভঙ্গিতে লিখেছেন ভারতের পৌরাণিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক অভিজ্ঞতার কথা। তীর্থ মাহাত্ম্য ছাড়াও মন্দির স্থাপত্য, তার কিংবদন্তি জনশ্রুতিকে আলোচনার বলয়ের মধ্যে টেনে নিয়ে এসেছেন। এতে নতুন ও পুরাতন কাল মিশিয়ে ভারতের এক সামগ্রিক রূপ পাঠকের দৃষ্টির সামনে উপস্থাপিত হয়েছে যা আগে কখনো হয়নি।
'রম্যাণি বীক্ষ্য' বাংলা সাহিত্যে অনন্য ও এক। ভ্রমণ ও উপন্যাসের এমন মধুর সংমিশ্রণ আগেও ছিল না। বর্তমানেও নেই। পাঠক একই সঙ্গে পাবেন দেশ ভ্রমণের অপূর্ব আনন্দ। গোপাল স্বাতীর মধুর প্রেমের আস্বাদ। নব রূপে, ভিন্ন আঙ্গিকে বর্তমান সংকলন পাঠকের মন জয় করবেই।
'রম্যাণি বীক্ষ্য' প্রথম খন্ডে মোট পাঁচ টি পর্ব আছে —
১. দাক্ষিণাত্য পর্ব।
২. কেরল পর্ব।
৩. কালিন্দী পর্ব।
৪. রাজস্থান পর্ব।
৫. সৌরাষ্ট্র পর্ব।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি