রংমিলান্তি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
পার্থ প্রতিম পাঁজা ড.
প্রকাশক B B Kundu Grandsons

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রংমিলান্তি 

ড. পার্থপ্রতিম পাঁজা 

নাট্যকার ড. পার্থপ্রতিম পাঁজা রচিত ‘রংমিলান্তি’—স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের জন্য পঁচিশটি রংদার মঞ্চ ও শ্রুতি নাটকের অনন্য ডালি।

হাসি, মজা, রূপকথা আর কল্পনার হাত ধরে এই নাটকগুলি ছোটদের পৌঁছে দেয় সামাজিক ও মানবিক মূল্যবোধের গভীরে। কখনও আত্ম-অন্বেষণ, কখনও বন্ধুত্ব ও সহমর্মিতা, কখনও বা সাহস ও ঐক্যের গল্প—প্রতিটি নাটকেই রয়েছে ভাবনার নতুন জানালা।

‘রংমিলান্তি', ‘ছোট্ট, মুন্নি আর একথালা ভাতের গল্প', ‘বোকা বাঘের ছানা’, ‘পাঁচন গলির নাচন দল ও কচ বুড়ো', ‘ঐকতান’, ‘হিরো', ‘অনলাইন পর্ব’, ‘কন্যাশ্রী’, ‘গুলুদা এন্ড কোং' ইত্যাদি নাটকে হাসি ও মজার আড়ালে মানবিক ও সামাজিক মূল্যবোধই প্রধান হয়ে উঠেছে। ‘সত্তাময়’, ‘আমাদের ঈশ্বর' এবং ‘নীল আকাশের পাখি'-তে তার সঙ্গে যুক্ত হয়েছে আত্ম-অন্বেষণ। এছাড়াও রয়েছে ‘রাক্ষসের সঙ্গে টক্কর', ‘কে পারে রাজকুমারীকে হাসাতে’-র মতো রূপকথার এবং ‘ছুটি’, ‘লালুর পাঁঠাবলি’, ‘রাজার অসুখ’, ‘বনভোজনের কাণ্ডকারখানা’, ‘ভূষণ্ডীর মাঠে'-র মতো ক্লাসিক গল্পের আকর্ষণীয় নাট্যরূপ।

নাটক পড়তে পড়তে, অভিনয় করতে করতে ছোটরা শুধু আনন্দই পাবে না—শিখবে বড় মনের মানুষ হয়ে উঠতে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি