সমালোচনা সাহিত্য ও তত্ত্বে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সৈয়দ কৌসর জামাল

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সমালোচনা সাহিত্য ও তত্ত্বে 

সংকলন সম্পাদনা ও ভূমিকা : সৈয়দ কওসর জামাল 

সমালোচনার অর্থ দোষগুণের বিচার। এই বিচার তখনই সম্ভব যখন বিচারের কোনো আদর্শ সামনে থাকে। কিন্তু কীভাবে তৈরি হবে সেই আদর্শ ? বিষয় যদি হয় সাহিত্যের সমালোচনা তবে তর্ক ও প্রতর্কের শেষ নেই। তৈরি হয়েছে নানা তত্ত্ব। সেই প্রাচীন থেকে আজ পর্যন্ত জন্ম নিয়েছে সাহিত্য বিচারের নানা নিরিখ। মূলত পাশ্চাত্যের দেশগুলিতে এইসব তত্ত্বের উদ্ভব হলেও বাংলা সাহিত্যকে এইসব তথ্যের নিরিখে পর্যবেক্ষণ ও ব্যাখ্যা করার প্রচেষ্টা কেমন হবে? বাংলা- সমালোচনা সাহিত্যের ইতিহাস খুব বেশিদিনের না হলেও পশ্চিমের তত্ত্বের আলোকে সাহিত্যবিচার নিঃসন্দেহে আমাদের আমাদের সমালোচনা পদ্ধতিকে সমৃদ্ধ করবে। কীভাবে তা সম্ভব ? কীভাবে আমাদের সাহিত্য সমালোচনার সঙ্গে যুক্ত করা সম্ভব পাশ্চাত্যের ভাবনাকে ? এসব প্রশ্ন মাথায় রেখে সমালোচনাতত্ত্ব, সমালোচনার পদ্ধতি ও তার বিবর্তনের কথা আলোচিত হয়েছে সংকলিত প্রবন্ধগুলিতে। সৃজনশীল সাহিত্যকারের নিজস্ব ভাবনা ও বিচার পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছে আকাদেমিক রচনাশৈলীর সামঞ্জস্যপূর্ণ অবস্থান যা গ্রন্থটিকে গভীরতা দিয়েছে। গ্রন্থটি সাহিত্যসমালোচনার অপরিহার্য কোষগ্রন্থ হয়ে উঠবে এ আমাদের বিশ্বাস।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি