সেকালের কলিকাতা : কত গল্প কত কথা
হরিপদ ভৌমিক
প্রায় পাঁচ দশক ধরে কলকাতার অতীতকে খুঁজে দেখা, নথি ঘেঁটে ইতিহাসের বিস্মৃত অধ্যায় উদ্ধার করা এবং শহরের হারিয়ে যাওয়া জীবনযাত্রাকে পাঠকের সামনে জীবন্ত করে তুলেছে হরিপদ ভৌমিকের নিরলস সাধনা। সেই দীর্ঘ গবেষণা ও অনুসন্ধানের অনন্য ফসল 'সেকালের কলিকাতা, কত গল্প কত কথা'।
উনিশ শতকের কলকাতা এখানে কেবল ইতিহাসের তথ্য নয়—একটি জীবন্ত শহর। জন্ম থেকে মৃত্যু, ভোর থেকে গভীর রাত, ঘরসংসার থেকে সমাজজীবন, উৎসব থেকে সংস্কৃতি—সেকালের কলকাতার জনজীবনের বিচিত্র সব অনুষঙ্গ লেখকের কলমে যেন একের পর এক দৃশ্য হয়ে ফুটে ওঠে। উনিশ শতকের কলকাতা ও বাংলার সমাজ-সংস্কৃতির এমন বহুমাত্রিক ছবি বাংলা ইতিহাসচর্চায় সত্যিই বিরল। গবেষণার গভীরতা যেমন ইতিহাসমনস্ক পাঠককে সমৃদ্ধ করবে, তেমনই সহজ, গল্পময় উপস্থাপনা সাধারণ পাঠককেও টেনে নিয়ে যাবে সেই সেকালের কলকাতায়।
আজকের কলকাতাকে বুঝতে হলে ফিরে তাকাতেই হয় তার অতীতের দিকে। আর সেই ফিরে দেখার জন্য 'সেকালের কলিকাতা, কত গল্প কত কথা' এক অপরিহার্য পাঠ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি