শঙ্কর বাড়ি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শঙ্করলাল ভট্টাচার্য
প্রকাশক প্রতিভাস

মূল্য
₹300.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

শঙ্কর বাড়ি 

শঙ্করলাল ভট্টাচার্য 

পৃষ্ঠা : 144 

‘শঙ্কর বাড়ি’ পণ্ডিত রবিশঙ্করের মনের কথা, জীবন কথা। সেই সঙ্গে গোটা শঙ্কর পরিবারেরও কথা ও কাহিনি। দেশে ও বিদেশে তাঁর সঙ্গে ঘুরে ঘুরে এই অফুরান ছবি একনিষ্ঠ ভাবে সংগ্রহ করেছেন শঙ্করলাল ভট্টাচার্য। তারপর লিখেছেন এক সরল, বিরল, অপরূপ গদ্যে যার চলন, বলতে গেলে, গানের চলন। রবিশঙ্কর কখনও লন্ডনের পাশ দিয়ে বয়ে চলা টেমস নদীর ওপর ব্রিজে দাঁড়িয়ে শোনাচ্ছেন ওঁর বাবা শ্যামশঙ্কর চৌধুরীর কথা, কখনও ভাদুরে গরমে কলকাতার হোটেলে বসে মা, দাদা উদয়শঙ্কর কী বারাণসীর কষ্টের দিনগুলোর কথা, আবার কখনও লন্ডনের ফ্যাশানেবল চেলসি পাড়া দিয়ে যেতে যেতে থমকে পরেছেন লেখকের একটা প্রশ্নে। কারণ প্রশ্নটা ওঁর স্ত্রী অন্নপূর্ণাকে নিয়ে, যাঁর সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে থাকা হয় না বহু দিন। পড়তে পড়তে চোখের সামনে সিনেমার মতো ভাসবে এই বই। এত গভীর অথচ স্বচ্ছ, অশ্রুস্নাত অথচ আনন্দময় গানের বই প্রায় নেই বাংলায়।  

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি