শোভাবাজার রাজবাড়ীর রান্নাবান্না
নন্দিনী দেব বউরাণী
আলাপচারিতায় : সুস্মিতা বসু সিং
এই বই এক কথোপকথন। কথা গড়িয়ে গেছে কথায়, আর তার থেকে উঠে এসেছে শোভাবাজার রাজপরিবারে প্রচলিত মোট পঁয়তাল্লিশটি রান্নার রন্ধনপ্রণালী। এই বই নিছক এক রান্নার বই নয়। এই আলাপচারিতার মধ্য দিয়ে দেখা দেয় সময়ের জলছবি, অনেক নাম না জানা রন্ধনশিল্পীর হাতের ছাপ। পাওয়া যায় হেঁশেলের অন্তরঙ্গ স্বাদ-গন্ধ। এই বই বহু ভিন্ন স্বরের সংলাপ।
নন্দিনী দেব বউরাণী এক রন্ধনশিল্পী। শোভাবাজার রাজবাড়ীর বউ হয়ে এসে তিনি এ বাড়ীর প্রচলিত রান্না শিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে নিজেও আবিষ্কার করেছেন বহু নতুন নতুন রান্না। নামীদামী রেস্তোঁরার শেফরা তাঁর কাছ থেকে রান্না শিখে গেছেন, নানা পত্রপত্রিকায় ছাপা হয়েছে তাঁর নিজস্ব রন্ধনপ্রণালী।
তুলনামূলক সাহিত্যের ছাত্রী সুস্মিতা বসু সিং ঋতবাক প্রকাশনার কর্ণধার তথা ঋতবাক ই-ম্যাগাজিনের সম্পাদক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি