শ্রীঅরবিন্দের ভারতবর্ষ
সৈকত নিয়োগী
স্বাধীনতার প্রথম দিনে রক্তাক্ত আশ্রম। সমগ্র দেশে যখন ঔপনিবেশিক শাসন মুক্তির গান গাইছে, পণ্ডিচেরি (বর্তমানে পুদুচেরি) আশ্রমে তখন পাথরবৃষ্টি এবং আততায়ীদের আক্রমণ! মূলাশঙ্করের নিথর দেহ। ভারাক্রান্ত মনে দিব্যদৃষ্টিতে ভবিষ্যৎ ভারতবর্ষকে দেখছেন যোগী! এ কেমন স্বাধীনতা? এত বলিদান, এত আত্মত্যাগ কেবলমাত্র এই দিনটি দেখার জন্য? তবে কি তার সাধনা পূর্ণতা পাবে না অখণ্ড ভারতের বাণীময় রূপে? উন্মুক্ত বাতায়নে ধূমায়মান কুণ্ডলীতে এক অতিপ্রাকৃতিক অবয়ব, আধ্যাত্মিক ভারতবর্ষ! বেদান্তের দর্শনে, মনীষীদের বাণীতে এবং সমাজচিত্রে যা অবিনশ্বর! কাঁটাতার, ব্যারিকেড উপেক্ষা করে আজও উজাগর শ্রীঅরবিন্দের ভারতবর্ষ!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি