স্বর্গাদপি গরিয়সী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মৌমিতা ঘোষ
প্রকাশক লালমাটি

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

স্বর্গাদপি গরিয়সী 

মৌমিতা ঘোষ 

কথায় আছে, 'কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়'। আসলে মা তো ঈশ্বরেরই এক রূপ।

'মা' জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই পৃথিবীতে যার মা নেই, তার পৃথিবীতে কেউ নেই। এই বাক্যটি একটি ভীষণ সত্য বাক্য। নিজের জীবনের পরোয়া না করে সন্তানকে বুক দিয়ে আগলে রাখেন যিনি, তিনি মা।

মাতৃত্ব একটি স্বর্গীয় অনুভূতি, সময় যতই বদলাক, এই অনুভূতি কখনও বদলায় না। সন্তান বড়ো হওয়ার সাথে সাথে মায়ের থেকে দূরে সরে যায় অনেক, কিন্তু মায়ের এই অপত্য স্নেহে বদল আসে না কোনোদিন। সেই পৃথিবী সৃষ্টির সময় থেকে শুরু করে আজ অবধি বয়ে চলেছে এই স্নেহের ফল্গুধারা।

তবে শুধু কি ধারণ করলেই মা হওয়া যায়? যে পালন করে, সেও তো মা! মাতৃত্ব এমন একটা অনুভূতি, যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না কোনোভাবেই। এই অনুভূতি মনে একটাই কথা রাখে, মায়ের কাছে সারা পৃথিবী একদিকে, আর তার সন্তান আর এক অন্যদিকে। সন্তানের জন্যে পৃথিবীর সাথে লড়াই করতেও সে প্রস্তুত। এমনই চারজন মায়ের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, যাঁরা ঘোরতর বাস্তব, এবং ভীষণভাবে জড়িয়ে আছেন গল্প বলবে আমার 'স্বর্গাদপী গরিয়সী' বইটিতে।

পেশায় লেখিকা মৌমিতা ঘোষ প্রযুক্তিবিদ হলেও, সাহিত্যের প্রতি প্রবল নেশা থেকে এক-একটি গল্প এবং উপন্যাসের জন্ম হয়, আশা করি 'স্বর্গাদপী গরিয়সী' বইটিও পাঠকদের মন ছুঁয়ে যাবে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি