তদন্ত সাপেক্ষ : ছ'টি গোয়েন্দা কাহিনি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Jayshankar Roy

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

তদন্ত সাপেক্ষ : ছ'টি গোয়েন্দা কাহিনি 

জয়শঙ্কর রায় 

অঙ্কুর একজন সাধারণ পুলিশ অফিসার। শুধু অসাধারণ তার সত্য সন্ধানের কৌতূহল। সুজয় সহকর্মী। মেজবাবুর তদন্ত মানে লাঠ্যৌষধি। অঙ্কুরের বিশ্বাস বিজ্ঞানসম্মত তদন্তে। সত্যিকারের অপরাধের তদন্ত এবং কিনারা তো করে অঙ্কুরের মতো পুলিশের সাব-ইন্সপেক্টররাই। অপরাধস্থলে যাওয়া, নমুনা সংগ্রহ, সাক্ষীদের জেরা করার অধিকার আইন দিয়েছে কেবলমাত্র তদন্তকারী পুলিশ অফিসারকেই। বাস্তবের তদন্তে প্রাইভেট ডিটেকটিভের ভূমিকা তর্কসাপেক্ষ। অঙ্কুরকে নিয়ে রচিত ছ'টি গল্প ছ'রকম। ভিন্ন স্বাদের। সবার মনের কোণে কোথাও একটা অঙ্কুর লুকিয়ে আছে- অপরাধের খবর পেলেই যে খুঁজে চলে সত্যকে। 

জয়শঙ্কর রায় 

জয়শঙ্কর রায়ের জন্ম বর্ধমান শহরে। সেখানেই চার্চ মিশনারি সোসাইটি হাইস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। বর্ধমান রাজ কলেজ থেকে বি এসসি (অনার্স), টপার। বর্ধমান ইউনিভার্সিটি, গোলাপবাগ ক্যাম্পাস থেকে আইনের ডিগ্রি। কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবনের যাত্রা শুরু। তারপর জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ, বোলপুরে প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হয়ে চাকরি জীবনে প্রবেশ ২০০৫ সালে। দার্জিলিং, কলকাতা, পোর্ট ব্লেয়ার ঘুরে চন্দননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। বর্তমানে তমলুক আদালতে সিভিল জজ (সিনিয়ার ডিভিশন) কাম অ্যাসিস্টেন্ট সেশন জজ। মা, দিদি এবং স্ত্রী গোয়েন্দা গল্পের একনিষ্ঠ পাঠক। তাদেরই অনুপ্রেরণায় লেখা শুরু। ভালবাসেন ক্রিকেট।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36452
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই