সেকালের গোয়েন্দা গল্প ২

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Arindam Dasgupta

মূল্য
₹650.00 ₹700.00 -7%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সেকালের গোয়েন্দা গল্প ২ 

অরিন্দম দাশগুপ্ত সম্পাদিত 

‘সস্তা-খেলো-রাবিশ’ তকমাধারী বাংলা গোয়েন্দা কাহিনি যে এত জনপ্রিয় হতে পারে আর সেগুলি রচনার ইতিহাসে থাকতে পারে এত ভাঁজ আর পরত, সেটা কে ভেবেছিল! কখনও সেটি মৌলিক, আবার কখনও-বা স্রেফ নকলনবিশি। 

উনিশ শতক-শেষের বাংলায় গোয়েন্দা গল্প লেখার শুরুর লগ্নে যুবক-যুবতী-প্রৌঢ়া সকলেই

তার অমোঘ আকর্ষণে মজেছিল। বেশিরভাগই উঁচু মানের না হলেও লেখা হয়েছিল রাশি রাশি। দুঃখের কথা একটাই, এত লেখা হলেও গোয়েন্দা কাহিনি পড়া নিয়ে ট্যাবু-র কারণেই সম্ভবত সে-সব সংরক্ষণের কথা কেউ বিশেষ ভাবেননি। একশো-দেড়শো বছর পরে তাই গল্পগুলির নাগাল পাওয়া অত্যন্ত কষ্টকর। 

১৮৯২ থেকে ১৯৫০— এই সময়কালের ভিতর লেখা চল্লিশটি গল্প নিয়ে এবারকার এই সংকলন। 

কালানুক্রম অনুসারে গল্পগুলি সাজাতে গিয়ে একটা প্যাটার্ন ফুটে ওঠে। প্রথম দিকের গল্পগুলি যে সময়ে লেখা, বাংলাদেশে তখন সবে পুলিশ ব্যবস্থার গোড়াপত্তন হয়েছে। পুলিশ পল্টনের মধ্যে তখনও আলাদা করে গোয়েন্দা বিভাগ তৈরি হয়নি।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36432

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি