ঠাকুমার প্রেম ও অন্যান্য
দীপা ভাদুড়ী
প্রচ্ছদ - পৌষালী পাল
দীপা ভাদুড়ীর গল্পে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সাধারণ ঘটনা, বর্ণবহুল চরিত্র এবং মধ্যবিত্ত জীবন নিপুণ দক্ষতায় ধরা পড়েছে। পাশাপাশি সুখ, দুঃখ, হাসিকান্না নিয়ে যে জীবনচক্র, সেটিও তাঁর লেখায় উঠে এসেছে। 'ঠাকুমার প্রেম ও অন্যান্য' গ্রন্থের বিভিন্ন গল্পের চরিত্ররা অনেকেই তাঁর পরিচিত জগৎ থেকে উঠে এসে রক্তমাংসের রূপ ধারণ করেছে। তবু এগুলিকে পুরোপুরি সত্য ঘটনা না বলে কিছু কল্পনার আশ্রয় নেওয়া কাহিনিও বলা যেতে পারে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি