উজানযাত্রা : উজ্জ্বল সিন্‌হা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
উজ্জ্বল সিনহা
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹470.00 ₹499.00 -6%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

উজানযাত্রা 

উজ্জ্বল সিন্‌হা 

'এই পুকুরের জল একটু ঘোলাটে। জলের ভিতর দিয়ে দেখতে পাচ্ছে পড়ন্ত বিকেলের সাদা চাঁদোয়ার মতো আকাশ। যেন একটা উলটে রাখা কড়াই। মাঠ থেকে ওর সঙ্গে খেলার শেষে জলে নামা অন্য বাচ্চারা বাদামি রঙের শুশুকের সিলুয়েট, ঝুলে আছে সেই কড়াই থেকে। অনেকটা চড়কের সময়ে মেলায় আসা ঘূর্ণি-দোলার বাঘ-সিংহ-তিমি সদৃশ চেয়ারগুলোর মতো। জলজ লতাগুল্ম আর শ্যাওলা ভেসে আসছে চারদিক থেকে, এক পেলব বাঁধনে বাঁধছে ওর পা-দুটো। পাঁশুটে নোনতা স্বাদ ক্রমে ছড়িয়ে যাচ্ছে ভিতরে, অধিকার করে নিচ্ছে ওর মুখের ভিতর থেকে গলা বেয়ে পেটের প্রতিটি আনাচকানাচ। নাক আর কপালের রন্ধ্রে রন্ধ্রে একটা চাপ চাপ ব্যথার অনুভূতি টের পাচ্ছে। সারা শরীরটা বেশ হালকা লাগছে, যদিও বুকের ওপর যেন একটা পাথর আরও বেশি করে চেপে বসছে। চারিদিকের মিলিত কলতান প্রথমে শুনতে লাগছিল অন্যরকম। বহুদূর থেকে আসা অচেনা কোনও ভাষার মতো। প্রতিটি শব্দ উচ্চারিত হচ্ছিল ধীরগতিতে। এবার আস্তে আস্তে থেমে আসছে সেসব, মৃদু থেকে মৃদুতর হয়ে মিলিয়ে যাচ্ছে যেন।...'

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি