আমপাত চিরিচিরি : সৈকত রক্ষিত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সৈকত রক্ষিত
প্রকাশক তবুও প্রয়াস

মূল্য
₹375.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আমপাত চিরিচিরি 

সৈকত রক্ষিত 

প্রচ্ছদ : সুপ্রসন্ন কুণ্ডু 

এই উপন্যাসে কুড়মি সমাজের সূত্রে উঠে এসেছে সাঁওতালি সমাজও। চিত্রিত হয়েছে দুই সমাজের অনাবিষ্কৃত জীবন ও সংস্কৃতি, বিশ্বাস ও কুসংস্কারের দূর-প্রসারী পরিসর আর মানবিকতার কণ্ঠ রোধ করা নারী-দলনের নির্মম অধ্যায়। প্রতিহিংসাপরায়ণ দুই জনগোষ্ঠীর বিপ্রতীপ অবস্থানে বিদ্যমান নিরস্ত্র, অসহায় কিন্তু প্রতিবাদমুখর একা এক সাঁওতাল যুবতী—রবন। তার অন্তর্ভেদী আর্তস্বর আদিবাসী গ্রামগুলির হাড়িয়ার কটু গন্ধবহ বাতাসে সমলয়ে তরঙ্গায়িত হয়ে যায়। আর তাই পুরুষের যৌথ হুঙ্কার এবং নারীর একক মর্মনাদের যুগলবন্দী ‘আমপাত চিরিচিরি’। এখানে লেখক ঝিনুক দিয়ে কচড়ার খোসা ছাড়ানোর মতো করে এমন এক কথন-বৈচিত্র্য মেলে ধরেছেন, যেখানে নারীকেন্দ্রিক বিরোধের মূল ঘটনাংশের প্রবাহ ধরে প্রান্তিক সমাজের বিস্ময়কর আদিমতা করম ফুলের মতো উদ্ভাসিত। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি