আহ্নিকের আকাশ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অন্তরূপ চক্রবর্তী

মূল্য
₹225.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আহ্নিকের আকাশ 

অন্তরূপ চক্রবর্তী 

---------------------

আকাশগঙ্গা 

ভেজা বালির ওপর আকাশগঙ্গার ছোট্ট ছোট্ট পায়ের ছাপ পড়েছে। আহ্নিক ঠিক তার পাশে নিজের পায়ের ছাপ রাখে। কিন্তু সেদিকে তাকিয়ে থাকতে না থাকতেই একটা ঢেউ এসে ছাপগুলো মুছে দেয়। আর সঙ্গে সঙ্গে আকাশগঙ্গা দৌড়ে এসে আহ্নিকের হাঁটুতে ভর দিয়ে তার কোলে উঠে পড়ে। পায়ে জল লেগে যাওয়া একেবারেই পছন্দ নয় তার। 

পায়েস 

এক ঝলকে পরপর দ্রুত জাম্প কাটে সারাদিনের নানান ঘটনা ভেসে ওঠে স্ক্রিনে। ঠিক যেন তাসের বান্ডল শাফল করা হচ্ছে। হাই কন্ট্রাস্ট মনোক্রোম এফেক্ট। শেষ শটটিতে আমরা দেখি আহ্নিকের মুখ। যে অভিজ্ঞতাকে সে বারবার যুদ্ধ মনে করছে তা তো আসলে একটা হেরে যাওয়ারই আখ্যান। তার চেয়ে বরং আজকের দিনটা একটা ছোট্ট গল্প হয়েই থাক- সিনেমার মতো একটা গল্প!

লেখক পরিচিতি : 

অন্তরূপ চক্রবর্তী সেইসব মানুষদের একজন যারা কর্মজীবনের মিক্সার গ্রাইন্ডারে ঘুরপাক খেয়েও সুযোগ বুঝে যখন তখন ছেলেবেলার কোনও এক শীতকালের দুপুরবেলায় ফিরে যেতে পারে। জানলা বেয়ে আসা শীতের রোদ তার ভারী প্রিয়। কাজের ফাঁকে তার চোখ মাঝে মাঝেই চলে যায় আকাশের দিকে। মনের মধ্যে বাস করে পথের পাঁচালীর এক ছোট্ট অপু। ঠিকই ধরেছেন, আপনার মতোই নস্ট্যালজিয়া-রোগে আক্রান্ত অন্তরূপ।

জামার হাতা গোটানো, কানে হেডফোন, চোখে সানগ্লাস অবতারে অন্তরূপকে রাস্তাঘাটে দেখে ফেললে অবাক হবেন না। কোনও ভাঙাচোরা পুরনো বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখলেও চিন্তার কারণ নেই- এখনই সে কাঁধেঝোলা ব্যাগ থেকে ক্যামেরা বার করবে, একটা ছবি তুলবে, তারপর আবার চোখে সানগ্লাস চাপিয়ে হাঁটা দেবে। এক জায়গায় থেমে থাকার ছেলে সে নয়।

যতদূর জানা গিয়েছে, এইসব পুরনো বাড়ি, পুরনো সিনেমা, পুরনো বইয়ের প্রতি মোহ তার কোনওদিনই কাটবে না। এই নস্ট্যালজিয়া-রোগের কোনও চিকিৎসা নেই। দোষ সবটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের!

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি