Yes ম্যাডাম जी

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Lahar Sujan

মূল্য
₹250.00
ক্লাব পয়েন্ট: 40
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

Yes ম্যাডাম जी! 

লহর সুজন 

কয়েক দশক আগেও কর্পোরেট জগতের হার্ডকোর টেকনিক্যাল কাজে প্রফেশনাল মেয়েরা ছিল বেশ বিরল প্রজাতির জীব! সেই অর্থে তাদের অফিস-গল্প সেই 'আগে গেলে বাঘে খায়' গোছের ইন্টারেস্টিং টুকটাকে বেশ মুচমুচে আর মুখরোচক ব্যাপার! 

অফিস যেন শ্যামের বাঁশি, যারা একবার ভালোবেসে ফেলেছে, তাদের ঘোর সর্বনাশ। বড্ড নেশা ধরানো সে প্রেম! তা প্রেম তো আর গোলাপ বাগান নয়, তার সঙ্গে আছে অবধারিত কাঁটা! 

লহর সুজন অফিস লাইফের সেসমস্ত ফুল-কাঁটা, কাজ-আড্ডা-দুষ্টুমি, প্রেম-বন্ধুত্ব, পাওয়া-না-পাওয়া, ল্যাদখাওয়া-উচ্চাশা, আশা-নিরাশা, হার-জিত, এমনকি রহস্য-সন্দেহ-ভয়, এসব নিয়ে ষোলোটা গল্প, কর্পোরেট নাগরদোলার খন্ডচিত্র! সেই জবরদস্ত পুরুষ শাষিত জগতের রুখোশুখো পাথুরে রাস্তায়, সাবধানে নাজুক পা-রাখা ম্যাডামবৃন্দের ক্রমশ বীরদর্পে, ষোলো কলা পূর্ণ করে, সমান তালে পায়ে পা মিলিয়ে, হইহই করে, হেসে-খেলে, পড়ে-লড়ে, একসাথে একস্রোতে এগিয়ে যাওয়া, এমনকি সেই শুষ্ক রুক্ষ পথ তেনাদের এস্পেশাল মিস্টি হাসি, দুষ্টু আঁচল কি ভোমরা চাহনিতে সরস সুজল সুফল করে তোলার সরস-বিরস গল্পের সংকলন এই বই!

লেখক পরিচিতি : 

লহর সুজন, গোখেল স্কুল ও পরে যাদবপুর ইউনিভারসিটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ও ইলেকট্রনিকস আ্যন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতোকত্তর ডিগ্রি করার পর প্রথমে কলকাতায় CESC ও পরে মহারত্ন পাবলিক সেক্টর, NTPC-র মতো সুপ্রসিদ্ধ সব পাওয়ার প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তাঁর। কাজের মধ্যেই পরিচয় হয়েছে, ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্তের নানা জায়গার সাথে, পরিচয় হয়েছে অনেক সুজন মানুষদের সঙ্গে। প্রযুক্তির সঙ্গে শিল্পের সম্পর্ক গভীর। তাই ডিজাইন, ডেভেলপমেন্ট, ডেলিভারি আর ডেডলাইনের মতো চিরাচরিত প্রবাহের ভিতরে লুকিয়ে থাকে অপরিসীম সৃজন আর সৃষ্টির সুযোগ। সেই সৃষ্টির অভ্যাস থেকে টুকিটাকি লেখালেখির শুরু করোনাকালে। লিটল ম্যাগাজিনে কিছু লেখালেখির পর, ২০২৫ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রথম প্রকাশিত বই 'উৎসবে ব্যসনেও তাঁরা', ভূতের গল্পের সংকলন। জগতের আনন্দযজ্ঞের নানা আয়োজন, তাই "Life is beautiful", সেই উপলব্ধি থেকে উৎসরিত আনন্দ, তাঁর অফিসের কাজ থেকে শুরু করে কথক নাচ, ওয়েস্টার্ন পপ, রবীন্দ্রসংগীত, বাংলা সাহিত্য, আগাথা ক্রিস্টি, উডহাউস, হাহা-হিহি আড্ডার আর হালের চরকিবাজী বেড়ানোর সঙ্গে এখন লেখালেখির মধ্যেও ছড়িয়ে পড়ছে। আর সেসব লেখা এখন বন্ধু বান্ধবদের গণ্ডি পেরিয়ে ছোট ছোট লহর মালার মতো ছড়িয়ে পড়বে কিছু সুজন হৃদয়ে, এই ছোট্ট আশা থেকেই ছোট গল্প লেখা শুরু করেন এবং জনপ্রিয়তাও পান।


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি