অনুবাদ কবিতা বনাম কবিতার অনুবাদ : একটি তত্ত্বতলাশ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Mahuya de
প্রকাশক ভাষা সংসদ

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অনুবাদ কবিতা বনাম কবিতার অনুবাদ : একটি তত্ত্বতলাশ 

মহুয়া দে 

প্রচ্ছদ : সোমনাথ দাস 

সাহিত্যের মাধ্যমে মানবের মানসিক ও শৈল্পিক অনুভব শক্তিকে ব্যাপ্ত করার একটি প্রয়াস 'অনুবাদ'। ভাষান্তরের বাধা পেরিয়ে, ভৌগোলিক দূরত্বকে জয় করে বিশ্বমানবের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ এনে দেয় অনুবাদ। অচেনা ভাষার অপরিচয় থেকে চেনা ভাষায় রূপান্তরণের মধ্য দিয়ে মানবাভিজ্ঞতার যে বৈচিত্র্যের সঙ্গে পরিচয় ঘটে, তা শুধু হৃদয়কে প্লাবিত করে না, অনুচ্চারিত এই সত্যটিও প্রমাণ করে যে মানববিশ্ব এক এবং অবিভাজ্য, মানবসৃষ্ট সাহিত্যও তাই দেশকালোত্তীর্ণ। মানবিকী ভাবনার যে পরিচয় বহন করে মৌলিক সাহিত্য, অনুবাদের মাধ্যমে তা প্রচারিত ও সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া; তার রূপভেদ ও স্বরূপধর্ম নিয়ে মতানৈক্যের অভাব নেই। অনুবাদ কী, কেন এবং কিভাবে এর প্রশ্নময়তাই, অনুবাদ সম্পর্কিত সাহিত্যিক পাঠ এর গুরুত্বকে প্রমাণিত করে। জিজ্ঞাসা যদি মানুষের এগিয়ে চলার পাথেয় হয়, তবে অনুবাদকেন্দ্রিক ওই সকল প্রশ্নাবলীর আবহমানতাই 'অনুবাদ'কে প্রক্রিয়া থেকে 'তত্ত্বে' রূপান্তরিত করে। এ গ্রন্থের বিস্তার তাই অনুবাদ কবিতা থেকে কবিতার অনুবাদের তত্ত্বতলাশের খোঁজে।গবেষক, প্রাবন্ধিক অধ্যাপিকা মহুয়া দে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন এই বিষয়। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি