ভালোবাসায় বেঁধে যে রাখে
প্রিয়া ঘোষ
জীবনের কিছু ভয়ংকর সংগ্রাম আর আত্মত্যাগ যে নিজেকে কতটা ধ্বংসের দিকেই নিয়ে যায়, একজন নারীর জীবনে সংসারে শুধুমাত্র 'শান্তি' খোঁজার নামে আত্মবলিদানই কতটা ভয়ংকর রূপ নেই তার এক উপন্যাস, যেখান থেকে তৈরী হবে সাধারণ মধ্যবিত্ত জীবনের 'ভালোবাসা' র সংজ্ঞা। প্রিয়া ঘোষের লেখা এই উপন্যাসটির নাম 'ভালোবাসায় বেঁধে যে রাখে', লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত। "শেষ হয়েও হইলো না শেষ" এরকম একটা অনুভূতি জাগাবে, ভালোবাসা আর ত্যাগের আনুপাতিক সম্পর্কের হিসেব বোঝাবে। নারী জীবনের সার্থকতা পেতে ঠিক কতটা কর্তব্য আর ত্যাগ মানানসই তার একটা আভাস পাবেন। শুধু নারী কেন্দ্রিক কাহিনী এটা নয়, সবশেষে প্রতিশ্রুতি পালনেও এ সমাজের পুরুষের ভূমিকা ঠিক কতটা হলে ভালোবাসা বেঁধে রাখা যায় নইলে হারিয়ে ফেলতে হয় তার মাপকাঠিও জানতে পারবেন এই উপন্যাসে। এইবার কলকাতা বই মেলায় প্রথম প্রকাশিত অন্যতম ভালোলাগার বই, ভালোবাসার বই 'ভালোবাসায় বেঁধে যে রাখে' ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি