দোঁহে : একশত প্রেমের একশত কবিতা
সংকলন ও সম্পাদনা - মেঘ বসু
প্রেম সেই অবিনশ্বর আলো,যা ধারণ করে আছে সমগ্র জীবজগতের মহোত্তম স্পর্শ। প্রতিটি প্রেমের কবিতা স্বভাবত কবির প্রিয়তম সংবেদ ও শুশ্রূষার অতুলনীয় ভাষ্য। আবেগের মতো স্বতঃস্ফূর্ত সার ও মৌন ঘিরে আছে প্রতিটি প্রেমের কবিতা। এর থেকে সৎ ও বিশুদ্ধ আর কী হতে পারে! 'দোঁহে' উচ্চারণের সাথে সাথে যুগল প্রণয়ীর আবেগঘন চোখের বিহ্বল চাহনি আমাদেরকে আচ্ছন্ন করে। স্বভাবত এ সংকলনের প্রতিটি কবিতা পাঠককে এনে দেবে তীব্র গ্রীষ্মের দুপুরেও আষাঢ়ের মন্ত্রিত ধ্বনি। ক্লান্ত শরীর ও মনে এনে দেবে স্নানের অপরূপ শুদ্ধতা ও শীতলতা। প্রেমের মতো প্রেমের কবিতাও তাই অসুখ বিজড়িত এ পৃথিবীতে আরোগ্যের অভিমুখে মহোত্তম ঔষধ!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি