সেরা কবিতা সেরা আবৃত্তি
সংকলন ও সম্পাদনা - মেঘ বসু
বাংলা কবিতার বিপুল ভাণ্ডার থেকে বেছে নেওয়া এক অনন্য কবিতা-সংকলন—‘সেরা কবিতা সেরা আবৃত্তি’।
রবীন্দ্রনাথ থেকে শুরু করে শূন্য দশকের অর্পিতা কুণ্ডু—দীর্ঘ এক সাহিত্যপর্ব পেরিয়ে বাংলা কবিতার বিবর্তন, বৈচিত্র্য ও ঐশ্বর্যকে এক মলাটের মধ্যে ধরে রাখার এই প্রয়াস। রবীন্দ্রনাথের কালজয়ী কবিতা থেকে আধুনিক সময়ের স্বর—প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা কবিতার যে সমৃদ্ধ প্রবাহ, তার নানা বাঁক, বদল, প্রতিস্পর্ধা ও সৃজনশীলতার পরিচয় মিলবে এই বইয়ে। একশত কবির চারশত কবিতা নিয়ে নির্মিত এই সংকলন শুধুমাত্র কবিতার সংগ্রহ নয়, বাংলা কবিতার ভাষা, ছন্দ, ভাবনা, দর্শন ও আঙ্গিকের পরিবর্তনের এক বিস্তৃত দলিল। এই সংকলনে যেমন রয়েছে বহুপঠিত, বহুশ্রুত এবং পাঠকের প্রিয় কবিতা, তেমনই রয়েছে বহু অশ্রুত, অল্পপঠিত ও নতুন কবিতা—যেগুলি নতুন করে আবিষ্কারের আনন্দ দেবে পাঠককে। এটি নিছক একটি কবিতার বই নয়; এটি পাঠ, পুনর্পাঠ এবং আবৃত্তির জন্য এক সযত্নে নির্বাচিত কবিতা-সম্ভার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি