ডুবে দেখ দেখি মন
সোহম বাগচী
এই বইয়ের প্রতিটি গল্প এক একটি মানসিক আয়না, যেখানে চেনা মুখগুলো ধীরে ধীরে বিকৃত হয়ে যায়। মানুষের মন, সে যেন এক অতল পুকুর- যার গভীরে পচে থাকা অনুভূতি, অচেনা ভয় আর ভুলে যাওয়া যন্ত্রণারা অপেক্ষা করে যদি কেউ কখনও চেয়ে দেখে।
এই বইয়ের পাতায় পাতায় এমন কিছু চরিত্র রয়েছে, যারা সমাজের ভেতরে থেকেও সমাজের বাইরে। তারা আমাদের মতোই-হয়তো সহকর্মী, পরিবার, প্রেমিক, কিংবা আপনি নিজেই। কিন্তু তাদের মনে বাসা বেঁধেছে এক অদৃশ্য কিছুর ছায়া- এক বিভ্রম, এক মনস্তাত্ত্বিক ঘূর্ণিপাক, যেখান থেকে ফেরা সবসময় সম্ভব হয়ে ওঠে না।
উল্লেখিত গল্পগুলো সময়ের সীমারেখায় বাঁধা নয়। কখনও তারা আজকের শহরের ব্যস্ততায়, কখনও একেবারে চেনা নিস্তব্ধ বিকেলে, আবার কখনও সময়-অস্তিত্বের বাইরের এক রূপক বাস্তবতায়। কিন্তু প্রতিটি গল্পেই রয়েছে হৃদয়ের থেমে যাওয়ার শব্দ, চোখের পেছনে জমে থাকা অতীত, আর সেই নীরব প্রশ্ন-"Am I okay?"
এই বই শুধু পড়ার জন্য নয়। এক চিলতে অভিজ্ঞতা... নিজেকে আয়নায় দেখার মতো ভয়ংকর অভিজ্ঞতা। যদি সাহস থাকে, ডুবে দেখুন। কিন্তু মনে রাখবেন, ...ফিরে আসার পথ সবার থাকে না।