দুনিয়া কাঁপানো দশ দিন
জন রীড
অনুবাদ - ননী ভৌমিক
প্রকাশক - ন্যাশনাল বুক এজেন্সি
[১৫তম পরিমার্জিত সংস্করণ- নভেম্বর ২০২৫],
পৃষ্ঠা সংখ্যা : ৩৯৯
বই সম্বন্ধে দু-চার কথা-
নভেম্বর বিপ্লব মানব ইতিহাসের এক মহাঘটনা। বলশেভিকবাদের অভ্যুদয়ের তাৎপর্য বিশ্বব্যাপক। ঐতিহাসিকেরা যেমন প্যারিস কমিউনের প্রতিটি ছোটোখাটো ঘটনা নিয়েও আগ্রহী, তেমনি ১৯১৭ সালের নভেম্বরে কী ঘটেছিল পেত্রগ্রাদে, কোন প্রেরণায় উদ্দীপ্ত হয়েছিল জনগণ, কেমন চেহারা ছিল নেতাদের, কী তাঁরা বলেছিলেন, কী করেছিলেন, সে কথাও তাঁরা জানতে চাইবেন। সেই উদ্দেশ্যেই বইটি লেখেন আমেরিকান সাংবাদিক ও সাহিত্যিক জন রীড।*
লেনিন এই বইয়ের ভূমিকায় লিখেছেন, “প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্ব আসলে কী তা বোঝার পক্ষে অতি তাৎপর্যপূর্ণ ঘটনাবলির সত্যনিষ্ঠ, অতি জাজ্বল্যমান বর্ণনা এতে আছে। প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্ব নিয়ে প্রচুর আলোচনা দেখা যায়, কিন্তু কেউ তা গ্রহণ বা বর্জন করতে চাইলে আগে তাঁকে তাঁর সিদ্ধান্তের পুরো তাৎপর্যটা জেনে রাখতে হবে। জন রীডের বইটি নিঃসন্দেহেই এ সমস্যার সমাধানে সাহায্য করবে আর সমস্যাটি হলো আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের একটি মূল সমস্যা” ।
নাদেজদা ক্রুপস্কায়া (লেনিনের স্ত্রী) লিখেছেন, “রীডের বইয়ে পাওয়া যাবে সত্যকার একটি গণবিপ্লবের ব্যাপক চিত্র । তাই যারা তরুণ, যারা ভবিষ্যৎ পুরুষ, যাদের কাছে অক্টোবর বিপ্লব হবে অতীত ইতিহাস, তাদের কাছে বইটির একটি বিশেষ গুরুত্ব থাকবে। রীডের বইটি এক ধরনের মহাকাব্য” ।
এই বইয়ের যে আলাদা সাহিত্য মূল্য আছে তা অস্বীকার করার উপায় নেই। সের্গেই আজেনস্টাইনের বিখ্যাত চলচ্চিত্র "অক্টোবর" নির্মিত হয়েছে এই বইটিকে ভিত্তি করে । অস্কার বিজয়ী চলচ্চিত্রকার ওয়ারেন বিটি-র "রেডস” ছবিটিও এই বইটিকে ভিত্তি করেই নির্মিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি