এপস্টিন FILES : অভিজাতদের ক্ষমতা-চরিত্রের নগ্ন চেহারা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মৃণাল কান্তি দাস

মূল্য
₹370.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

এপস্টিন FILES : অভিজাতদের ক্ষমতা-চরিত্রের নগ্ন চেহারা 

মৃণালকান্তি দাস 

এপস্টিন ফাইলসের আলোচনায় আমরা যা পড়েছি, তা হচ্ছে গোপন অপরাধ, ক্ষমতাবানদের ক্ষমতার অপব্যবহার এবং তাদের গোপন জীবনের অন্ধকার দিক। এই এপিসোডকে শুধু কিছু ক্ষমতাবানের কেলেঙ্কারির গল্প হিসেবে দেখলে আমরা এই পর্বের মূল শিক্ষাটা বুঝতে পারব না। এপস্টিন ফাইলস সম্পর্কিত এই নথিগুলি আমাদের শেখাচ্ছে— ক্ষমতার অপব্যবহার, অপরাধ লুকিয়ে রাখা এবং পার পেয়ে যাওয়া এই এআইয়ের যুগে আমাদের মনে রাখার প্রকৃতি কীভাবে বদলে দিয়েছে। তথ্য নিয়ন্ত্রণই এখন ক্ষমতার নতুন রূপ। অতীতে ক্ষমতা মানে আমরা বুঝতাম অর্থবিত্ত, পদমর্যাদা ও সামরিক শক্তি। এখন ক্ষমতা নিহিত রয়েছে কে তথ্য সংগ্রহ করে, কে সংরক্ষণ করে, কে বিশ্লেষণ করে এবং কে প্রকাশের সময় নির্ধারণ করে, তার ভিতর। তথ্য এখন রাজনৈতিক অস্ত্র, অর্থনৈতিক সম্পদ এবং সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম।

এপস্টিনের ঘটনায় অপরাধের যে বিবরণগুলি আমরা জেনেছি, তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তথ্যের স্থায়িত্ব। ইমেল, ফ্লাইট লগ, আর্থিক রেকর্ড, ছবি, ফোনের মেটাডেটা, সিসিটিভি ক্যামেরার ফুটেজ— এসব তথ্য বছরের পর বছর বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশে দেশে ছড়িয়ে ছিল, কিন্তু হারিয়ে যায়নি। তথ্যগুলি নিঃশব্দে সময়মতো আবিষ্কারের অপেক্ষায় ছিল। ডিজিটাল যুগে তথ্য কেমন করে বিপজ্জনক হয়ে উঠতে পারে, তা আমরা এপস্টিন ফাইলসে দেখলাম। শুধু তথ্যের অস্তিত্বই যথেষ্ট। আজ যে তথ্যকে তুচ্ছ মনে হচ্ছে, কাল তা আমাদের বিরুদ্ধেই প্রমাণ হয়ে উঠতে পারে। নীরবে কোনো এক কোনায় পড়ে থাকলেই তথ্য পুরোনো বা নিষ্ক্রিয় হয়ে যায় না। অনেক ক্ষমতাবান ব্যক্তি ভেবেছিলেন যে তাঁদের অর্থ, প্রভাব ও সামাজিক মর্যাদা চিরস্থায়ী গোপনীয়তা নিশ্চিত করবে। তাঁরা ভুল ভেবেছিলেন। ডিজিটাল অবকাঠামো কারও প্রতি অনুগত নয়। সার্ভার মনে রাখে, ডেটাবেজ নষ্ট হয় না এবং অ্যালগরিদম কাউকে ক্ষমা করে না। এই বই সেই কথাই বারবার মনে করিয়ে দেবে...

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি