গুরুদেব ও শান্তিনিকেতন
সৈয়দ মুজতবা আলী
প্রচ্ছদ : শুভ্রনীল ঘোষ
'গুরুদেব ও শান্তিনিকতন' গ্রন্থটি লেখকের রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের বিভিন্ন প্রসঙ্গের রচনাগুলির একত্র সংকলন- এককথায় লেখকের পূর্ণাঙ্গ রবিস্মৃতি।
এই গ্রন্থটি দুই অংশে বিভক্ত। প্রথম অংশের নাম 'গুরুদেব'। এই অংশে পনেরোটি রচনা অন্তর্ভুক্ত হয়েছে। এই রচনার সবগুলি ব্যক্তি রবীন্দ্রনাথ, রবীন্দ্র-সাহিত্য, রবীন্দ্রসংগীত প্রভৃতি সম্পর্কে লেখকের আলোচনা, স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি। গ্রন্থের দ্বিতীয় অংশ 'শান্তিনিকেতন'-এ লিপিবদ্ধ আছে শান্তিনিকেতন আশ্রম ও অন্যান্য আশ্রম-সতীর্থদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক সম্বন্ধে লেখকের মূল্যবান রচনা।