যোগ বিয়োগের খাতা
তপোব্রত মুখোপাধ্যায়
প্রচ্ছদ : সৌম্য মুখোপাধ্যায়
কতটুকু বলা যায় আর কতটা যায় না, সে দ্বন্দের মধ্যে না পড়ে নিজের ভিতর ঝুঁকে বাইরের প্রেক্ষিতে যতটুকু উদ্বর্তন ও পরিবর্তন চোখে পড়ে, ততটুকুর সারল্য ধরে রাখার সুখ শুধু যে ব্যক্তিগত ডায়েরীর কাজ, তা নয়। এই কথন ব্যক্তিগত ডায়েরীর অংশও নয়। বরং তার বাইরে যতটুকু থাকে, যা কখনও বলা হয় না, সেইটুকু। সে যদি অতিকথন হয়, হোক; আত্মবিশ্বাসের পরাকাষ্ঠা হলেও তাকে বাঁধছে কে? নিজের চোখ দিয়ে নিজেকে চেনার যদি কোনো যাত্রা থেকে থাকে, শব্দ তার আয়না হোক। সঙ্গে প্রতিফলিত হোক আরও কিছু বোধ, টুকরো ঘটনার ছাপ, যারা বলার মতো কিছুই তেমন নয়, তবু তারাও তো ছিল কখনও। যা রয়ে যায়, তাও তো হারানো বহু কিছুর ভাগশেষ। তাদের নিয়েই নাহয় একটিবার, কথা হোক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি