কিছু চেনা কিছু অজানা
অমিতাভ বন্দ্যোপাধ্যায়
আজ মনে হয় জীবনের সংগ্রহে স্মৃতির গভীরে যে ছবিগুলো সঞ্চিত ছিল বয়সের ভারে একে একে সে সব অস্পষ্ট হয়ে আসছে। সময়ের ঝুড়িতে ফেলে আসা কত না স্মৃতির টুকরো সবই যে দরকারী তা নয়, তবে অনেক মানুষের কর্মকাণ্ড জীবনকে উৎসাহিত করেছে। সে যুগের কিছু অভিনেতার অসামান্য অভিনয়, বিশেষ কোনো খেলোয়াড়ের দর্শনীয় খেলার কৌশল বা গায়ক-গায়িকার হৃদয় স্পর্শ করা গান আজও স্মৃতি রোমন্থনে মনকে আন্দোলিত করে।
দেশ ও বিদেশের কতিপয় সাহিত্যিকের সাহিত্য কর্মের সামান্যতম পাঠেও অনেক মণিমুক্তো মনে গেঁথে আছে যা বাঁচার রসদ বলে মনে করি। ভক্তিভাবে আপ্লুত হয়ে অনেক ভক্ত আরাধ্যকে দেবালয়ে স্থাপিত করেছে করেছেন-যেখানে দু'দন্ডের শান্তি খুঁজে পেয়েছি। ভ্রমণ অনেক স্থাপত্যে দেখার সুযোগও করে দিয়েছে, মেলায় বেড়িয়ে পেয়েছি ভিন্ন স্বাদ। প্রেম-প্রীতি-ভালবাসা মানুষের জীবনের সঙ্গে একান্তভাবে জড়িত-জীবনে তরঙ্গায়িত হয়ে চলেছে পথ চলার ছন্দে এই বইয়ের বিষয়ে বস্তুর বৈচিত্রয়ের ভেতর পাঠক বক্তব্যের কয়েকটি নিদর্শন খুঁজে পেতে পারেন আশা রাখি। তথ্য সংগ্রহের প্রয়োজনে কয়েকটি পত্র পত্রিকার কাছে ঋণ স্বীকার করছি।
- অমিতাভ বন্দ্যোপাধ্যায়
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি