নবকল্লোলের সরস গল্প

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
নবকল্লোল

মূল্য
₹350.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নবকল্লোলের সরস গল্প 

বর্তমান বাংলা সাহিত্যে হাসির গল্পের বড় অভাব। যন্ত্রযুগের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানুষ কি হাসতে ভুলে গেছেন? মোটেই না। মানুষ হাতে চান। কারণ তাঁরা জানেন, হাসির মতো ওষুধ নেই। আসলে ইদানীং হাসির গল্প খুবই কম লেখা হচ্ছে। তবে নবকল্লোলে ছড়িয়ে আছে অজস্র সরস গল্প। সে যুগের সঙ্গে এ যুগের লেখকদের সেই মেলবন্ধনই 'নবকল্লোলের সরস গল্প'। বইটি যে বাংলা সাহিত্যের একটি বড় অভাব পূরণ করবে সে বিষয়ে আমরা নিশ্চিত। সে যুগ আর এ যুগের প্রখ্যাত লেখকদের মধ্যে থেকে প্রায় সকলেই হাজির এই সংকলনটিতে। আর গত ৫৩ বছর ধরে অজস্র হাসির বা সরস গল্প ছাপা হয়েছে নবকল্লোলে। তার মধ্যে থেকে অনেক পরিশ্রম করে বেছে নেওয়া হয়েছে পঁচাত্তরটি গল্প। আমাদের বিশ্বাস গল্পগুলি বাংলা সাহিত্যের পাঠক-পাঠিকাদের মুখে হাসি ফোটাবেই। রামগরুড়ের ছানা-হাসতে যাদের মানা, তাঁরাও চেষ্টা করে দেখতে পারেন।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি