নীড়ে ফেরা পাখি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
SAJAL SUR
প্রকাশক লালমাটি

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নীড়ে ফেরা পাখি 

সজল সুর 

ছোটোগল্পের মূল কথা হল— "ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখকথা"।

ছোটোগল্প হল একবার বসে পড়ে ফেলার মতো সংক্ষিপ্ত আখ্যান, যা জীবনের অখণ্ড সামগ্রিকতা না দেখিয়ে কোনো একটি বিশেষ দিক, অনুভূতি বা খণ্ডাংশকে নাটকীয়ভাবে ফুটিয়ে তোলে। 

এই জগতে কোনও একটি নির্দিষ্ট জীবন যেমন অন্যটির সাথে মেলে না, তেমনই গল্পরাও রূপ পালটায়। দুনিয়ায় প্রতিটি মানুষের অনুভূতির উপলব্ধি বা বহিঃপ্রকাশ আলাদা আলাদা। জীবনের চলার পথে চেনা-জানা অথবা অচেনা-অজানা মানুষের মনের অনুভূতি-মুক্তো নিঃশব্দে কুড়াতে কুড়াতে শব্দ-মালা গেঁথে চলেন লেখক। তাঁর মন পদ্মপাতার জল। সে স্থিরতা জানে না। একস্থানে ক্ষণকাল অতিবাহিত করেই অনুভূতির ঢাল বেয়ে এগিয়ে চলতে থাকে এক অজানা টানে। আর এভাবেই জন্ম নেয় এক একটি ছোটোগল্প। 

ডা. সজল সুরের 'নীড়ে ফেরা পাখি' বইটিতে চব্বিশটি গল্প আছে, যা পাঠকের অনুভূতির নিরিখে একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এই ছোটোগল্প গুলির সাথে যদি পাঠক-চিত্ত নিজেদের একাত্ম করতে পারে তাহলেই গ্রন্থটি সার্থকতা পাবে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি