সম্পাতির আষাঢ়ে গপ্পো
প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়
সম্পাতি হল পৌরাণিক কাহিনি বা রামায়ণে বর্ণিত একটি বিশাল আকৃতির পাখি বা শকুনবিশেষ। তিনি রামায়ণে বর্ণিত বিখ্যাত জটায়ুর ভাই ছিলেন। কিন্তু সম্পাতির কথা স্মরণে নাও থাকতে পারে। একবার সম্পাতি আর জটায়ু আকাশে উড়তে উড়তে সূর্যের খুব কাছে চলে গিয়েছিল। নিজের ডানা মেলে দিয়ে সূর্যের প্রচন্ড তাপ থেকে ছোট ভাইকে আড়াল করতে গিয়ে, সম্পাতির দুটো ডানাই জ্বলে যায় আর সে মুখ থুবড়ে এসে পড়ে সাগরপাড়ের ছোট্ট একটা পাহাড়ের ওপরে। তার পর থেকে, সেই পাহাড়েরই একটা গুহার মধ্যে সম্পাতি দিন কাটায়।
সীতাকে হরণ করে রাবণ যখন আকাশপথে লঙ্কার দিকে যাচ্ছিল, তখন সাগরপাড়ের ওই গুহার মধ্যে থেকে সম্পাতি সেই দৃশ্য দেখতে পায়। সীতার খোঁজ করতে করতে একসময় সুগ্রীবদের বানর সেনা সেখানে এসে পৌঁছালে, সম্পাতিই তাদের সীতার খোঁজ দেয়। শুধু তাই নয়, তার শ্যেনদৃষ্টি দিয়ে লঙ্কায় বৈদেহীর পরিস্থিতি বর্ণনা করে, বানরদের উৎসাহও বাড়িয়েছিল।
শারীরিক ভাবে অক্ষম হওয়া সত্বেও, ত্রেতাযুগের সম্পাতি এখনও বেঁচে আছে আর অনেক দূর দূর অবধি দেখতেও পায়। সেজন্যে ওর কাছে অনেক গপ্পো জমে আছে। লেখক প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কারুর যদি গল্পো শোনবার সত্যিকারের ইচ্ছে হয়, তাহলে একেবারে সম্পাতির কাছে গিয়ে শোনাই ভালো।
লেখক প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়ের এক ডজন ছোটো গল্পের সমাহার 'সম্পাতির আষাঢ়ে গপ্পো' বইটি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি