ননী কাপালিক : আশিস চক্রবর্তী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
আশিস চক্রবর্তী

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ননী কাপালিক 

আশিস চক্রবর্তী 

তন্ত্রনির্ভর ভৌতিক গল্পধারায় ননী কাপালিক চরিত্রটি অন্য মাত্রার দাবী রাখে। শুষ্ক, মেদহীন শরীর। মুখ ভর্তি দাড়ি ও মাথা ভর্তি জট, যা কোমর অবধি বিস্তৃত। পরনে কেবল কৌপিন। সম্বল বলতে সব সময়ের সঙ্গী একটি করোটি। সর্বাঙ্গে চিতাভস্ম। কপালে মেটে সিঁদুরের লেপন। দুচোখে ভূত-ভবিষ্যতের জ্ঞান শিখা সর্বদা প্রজ্জ্বলিত। জগৎ সংসারে উপস্থিত তন্ত্রের সকল মার্গ তাঁর অধীন। দেখে যেন মনে হয় অনন্তকাল ধরে তিনি এই জগৎ সংসারের অশুভ শক্তিকে বিনাশ করার লক্ষ্যে ভ্রমণ করে বেড়াচ্ছেন।  শ্মশানচারী, তন্ত্রজ্ঞানী, পিশাচ সিদ্ধ, দশমহাবিদ্যায় পারদর্শী, নির্ভীক, ননী কাপালিক সমস্ত রকম অপশক্তির মায়াজাল ছিন্ন করতে সর্বদা প্রস্তুত। অসীম অলৌকিক শক্তির অধিকারী হয়েও ব্যক্তিস্বার্থে তিনি তা প্রয়োগ করেন না।  তাঁর শরণাপন্ন হয়ে আজ অবধি কেউ শূন্য হাতে ফিরে যায়নি। তাঁর প্রিয় খাদ্য বস্তু ননী।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি