নুলোর ডায়েরি বা শ্রীশ্রী শ্রীশূদ্রোত্তম কথা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অহনা বিশ্বাস
প্রকাশক লালমাটি

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নুলোর ডায়েরি বা শ্রীশ্রী শ্রীশূদ্রোত্তম কথা 

অহনা বিশ্বাস 

ইতিহাসের সব স্মরণযোগ্য ঘটনা বা মানুষের ওপর আলো এসে পড়ে না, বিস্মৃতি গ্রাস করে তাদের। এমন এক অবহেলিত মহামানুষ ছিলেন শ্রী শূদ্রোওম, আচারসর্বস্ব ধর্মের ভেদাভেদ অতিক্রম করে তিনি মানুষে মানুষে মেলবন্ধন করতে চেয়েছিলেন। 

না, নুলোকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার দু-বছর ধরে লেখা ডায়েরিটি উদ্ধার হয়েছে। আমাদের চারপাশে নুলোরাও থাকে। ধর্মোন্মাদ অন্ধকার জগতে জোনাকির মতো তাদের অস্তিত্ব। 

আর শ্রীশূদ্রোত্তম সত্য তো বটেই, তিনি ইতিহাস। ১৯২০ সালে তাঁর জন্ম। বীরভূমের সিয়ানের কাছে তিলুটিয়া গ্রামে তাঁর আশ্রম। নুলো এক বিন্দুও বানিয়ে লেখেনি। শ্রীশূদ্রোত্তম তাঁর ছাত্র-অনুগামীদের নিয়ে জাতি-ধর্মবিহীন এক নতুন সমাজের স্বপ্ন দেখেছিলেন। গড়ে তুলেছিলেন 'উদয়ন যৌথ কল্যাণ কেন্দ্র' নামে একটি কমিউন। ১৯৬০ সালে এই উদ্যমকে গুঁড়িয়ে দিয়েছিল সাম্প্রদায়িক শক্তি। দীর্ঘ জেলবাস হয়েছিল এনামুল হক ওরফে শ্রীশূদ্রোত্তমের। সে-ও অনেক দিনের পুরোনো কথা। এই উপমহাদেশে দীর্ঘদিন ধরে চলতে থাকা জাতি-ধর্মের হানাহানির অন্ধকারের বিপরীতে আমাদের মধ্যে নুলোর মতো কেউ কেউ থাকে, যারা শ্রীশূদ্রোত্তমের লণ্ঠনের স্মৃতি উসকে দিয়ে আরও একটু আলোর সন্ধান দেয়।

কথাসাহিত্যিক অহনা বিশ্বাসের 'নুলোর ডায়েরি বা শ্রীশ্রী শূদ্রোওম কথা' এই উপন্যাসে শূদ্রোওম মহামানুষ ও তাঁর মহৎ কর্মযজ্ঞের কাহিনি ব্যক্ত হয়েছে। 


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি